শহরের ব্যস্ত এলাকাতেও এবার চুরি গেল ব্যাটারি চালিত অটো। আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি ব্যাটারি চালিত অটো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, কৃষ্ণনগর এলাকায় রাখা একটি ব্যাটারি চালিত অটো নিয়ে চম্পট দেয় এক চোর। ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে অটো নিয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে বলে জানা গেছে।ঘটনার পর অটোর মালিকের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে অটোটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।শহরের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার ব্যাটারি চালিত অটো চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কৃষ্ণনগরে ব্যাটারি অটো চুরি! সিসিটিভিতে ধরা পড়ল চোর
