Headlines

তিন দফতরে স্মারকলিপি, দাবি জানাল অনিয়মিত কর্মচারী মঞ্চ

আগরতলা: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য, পঞ্চায়েত এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তাদের কাছে স্মারকলিপি দিল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। সোমবার সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরগুলিতে গিয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।সংগঠনের প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত কর্মচারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি ও সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দফতরগুলির দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।এদিন স্বাস্থ্য ও পঞ্চায়েত দফতরের অধিকর্তাদের কাছে সরাসরি স্মারকলিপি প্রদান করা হয়। অন্যদিকে, প্রাণী সম্পদ বিকাশ দফতরের অধিকর্তা উপস্থিত না থাকায় তাঁর পরিবর্তে দফতরের অন্যান্য আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা।অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *