Headlines

মেয়ের গলায় মাছের কাঁটা, আইজিএম হাসপাতালে গিয়েও মিলল না চিকিৎসা! ক্ষোভ বাবার

মেয়ের গলায় মাছের কাঁটা আটকে যাওয়ায় আতঙ্কিত অবস্থায় চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে ছুটে যান এক বাবা। তবে অভিযোগ, হাসপাতালে গিয়েও সঠিক চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন তিনি।ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অসহায় বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জরুরি অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা পাননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও চিকিৎসকের দেখা না মেলায় বাধ্য হয়েই মেয়েকে নিয়ে ফিরে আসেন বলে অভিযোগ।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। তাদের দাবি, জরুরি চিকিৎসা পরিষেবায় আরও দায়িত্বশীল হওয়া উচিত হাসপাতাল কর্তৃপক্ষের।ঘটনাটি সামনে আসতেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এখন প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *