Headlines

নেশাগ্রস্ত ছেলের তাণ্ডব, মারধরের শিকার বাবা-মা! থানায় অভিযোগ

বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল চৌমুহনী এলাকায় নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে বাবা-মাকে মারধর এবং ঘরের জিনিসপত্র নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন দীনেশ দেবনাথের ছেলে গোবিন্দ দেবনাথ।পরিবারের দাবি, বেশ কয়েক মাস ধরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে বাবা-মায়ের সঙ্গে অশান্তি ও মারধর করে আসছেন গোবিন্দ। অভিযোগ, বাড়ির বিভিন্ন জিনিসপত্রও নিয়ে গিয়ে বিক্রি করে দেন তিনি। ছেলের এমন আচরণে কার্যত অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা-মা।শুক্রবার দুপুরেও নেশাগ্রস্ত অবস্থায় গোবিন্দ তাঁর বাবা দীনেশ দেবনাথকে মারধর করেন বলে অভিযোগ। পরবর্তীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে বাবাকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও উঠেছে।শেষপর্যন্ত নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশালগড় থানার দ্বারস্থ হন দীনেশ দেবনাথ। সংবাদমাধ্যমের সামনে নিজের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশ প্রশাসনের কাছে ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।এখন অসহায় মা-বাবার অভিযোগের ভিত্তিতে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *