Headlines

কুমারঘাটে ভিলেজ কমিটি ভোটের প্রস্তুতি সম্পূর্ণ, ২৪ কেন্দ্রে কাল ব্যালটে ভোট

আগামীকাল, ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে টিটিএডিসি ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কুমারঘাট ব্লকে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ব্লকের ২৪টি পুলিং স্টেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।কুমারঘাট ব্লকের রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত জানিয়েছেন, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও রবিবার সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন।ভোটাররা যাতে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।এবারের ভিলেজ কমিটি নির্বাচনে ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ফলে নির্বাচনকে ঘিরে প্রশাসনের পাশাপাশি ভোটারদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *