প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি ভাঙচুর এবং তাঁকে ঘেরাও করে রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।ঘটনার প্রতিবাদ জানিয়ে সুদীপ রায় বর্মন প্রশ্ন তোলেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ভাঙচুর করা এবং তাঁকে ঘেরাও করে রাখা হলে তা কীভাবে মেনে নেওয়া যায়? তাঁর বক্তব্য, “এটা কি জঙ্গল রাজত্ব?”ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস বিধায়ক।
মানিক সরকারকে ঘিরে হামলার অভিযোগ, ‘এটা কি জঙ্গল রাজত্ব?’ সুদীপের প্রশ্ন
