সোমবারের প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে জলমগ্ন হয়ে পড়ল আগরতলার জিবিপি হাসপাতাল-এর ট্রমা সেন্টার চত্বর। হাসপাতালের গুরুত্বপূর্ণ এই অংশে জল জমে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন রোগী, পরিজন এবং স্বাস্থ্যকর্মীরা।হাসপাতালের বিভিন্ন অংশে হাঁটু সমান জল জমে যাওয়ায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে সমস্যার সৃষ্টি হয়। ট্রমা সেন্টারের সামনে নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।রোগীর পরিজনদের দাবি, সামান্য বৃষ্টিতেই হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রতিষ্ঠানে জল জমে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে জরুরি পরিষেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টার, দুর্ভোগে রোগী-পরিজন
