Headlines

কাশীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাই!

কাশীপুর অরবিন্দ সংঘ সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীকে আটকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে। আহত ব্যবসায়ীর নাম অনুপ কুমার সিংহ।পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী অনুপ কুমার সিংহকে আটকে প্রথমে মারধর করে। এরপর সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি মাথায় না লাগায় প্রাণে বেঁচে যান তিনি। গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাঁর কাছ থেকে আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায় বলে পরিবারের দাবি।ঘটনার খবর পেয়ে অনুপ কুমার সিংহের ছেলে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।এদিকে, বুধবার পরিবারের পক্ষ থেকে বোধজংনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঝুটন ঘোষ ও বীরেন্দ্র মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে তদন্তের মাধ্যমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *