Headlines

প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে বিলোনিয়া কলেজে ছাত্রদের বিক্ষোভ, উত্তাল ক্যাম্পাস

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আন্দোলন থেকে পিছু হটলেন না ছাত্রছাত্রীরা। সোমবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া কলেজ প্রাঙ্গণে বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ ও আন্দোলনে সামিল হন শিক্ষার্থীরা।বৃষ্টিকে উপেক্ষা করে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে একাধিক পরিকাঠামোগত ও একাডেমিক সমস্যা চললেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।আন্দোলনরত ছাত্রদের দাবি, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অবিলম্বে সমস্যাগুলির সমাধান করতে হবে। বিক্ষোভ চলাকালীন কলেজ চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গেছে।ছাত্রদের এই বৃষ্টিভেজা আন্দোলন ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *