Headlines

কমলপুরে গান্ধীজির মর্মমূর্তি উন্মোচন, স্বচ্ছ সমাজ গড়ার শপথ

শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে শুক্রবার ২ অক্টোবর কমলপুরে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। কমলপুর নগর পঞ্চায়েত ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ফুলছড়ি বাজারে গান্ধীজির মর্মমূর্তি উন্মোচন ও মাল্যদান করা হয়।মর্মমূর্তি উন্মোচন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, এক্সিকিউটিভ অফিসার তথা ডিসিএম অদিতি দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিদ্যা মোহন জমাতিয়া-সহ নগর পঞ্চায়েতের সদস্য-সদস্যারা।চেয়ারম্যান প্রশান্ত সিনহা বলেন, গান্ধীজির মর্মমূর্তি স্থাপন কমলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তাঁর জন্মদিনে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। গান্ধীজির আদর্শ, চিন্তাধারা, সমাজ গঠন ও স্বচ্ছতার বার্তা সামনে রেখে স্বচ্ছ সমাজ গড়ার শপথ নেওয়া হয় অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *