Headlines

দিল্লিতে হৃদরোগে প্রাণ গেল বিএসএফ জওয়ান প্রেমজয়ের, শোকের ছায়া বামুটিয়ায়

দিল্লিতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই প্রাণ হারালেন বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামের বিএসএফ জওয়ান প্রেমজয় সরকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।জানা গেছে, দিল্লিতে বিএসএফ ক্যাম্পে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হন প্রেমজয়। পরে তাঁর মৃত্যু হয়। তরুণ এই জওয়ানের আকস্মিক মৃত্যুতে বামুটিয়ার রাঙ্গুটিয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।প্রেমজয় সরকার রেখে গেছেন তাঁর স্ত্রী, দুই কন্যাসন্তান, বাবা-মা, বড় ভাই এবং তিন বোনকে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *