Headlines

বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় DYFI-এর অবস্থান

মন্ত্রীর ঘোষণামতো বর্ধিত বিদ্যুৎ বিলের ১০০ শতাংশ মুকুবের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে কি না—এই প্রশ্ন তুলে সোনামুড়ায় বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করল বামপন্থী যুব সংগঠন DYFI-এর সোনামুড়া মহকুমা কমিটি।বুধবার দুপুর ১২টা থেকে সোনামুড়া বিদ্যুৎ অফিসের সামনে প্রায় দুই ঘণ্টার এই অবস্থান কর্মসূচি চলে। সংগঠনের পক্ষ থেকে বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের পাশাপাশি স্মার্ট মিটার বাতিল, সফটওয়্যারের মাধ্যমে বিদ্যুৎ বিল তৈরি বন্ধ, আসন্ন উৎসবের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং দপ্তরের অনিয়মিত ও ঠিকা শ্রমিকদের নিয়মিতকরণসহ একাধিক দাবি জানানো হয়।আন্দোলনকারীদের বক্তব্য, মন্ত্রীর ঘোষণার পরও বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তাই বিষয়টি স্পষ্ট করা এবং দাবিগুলি দ্রুত কার্যকর করার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI-এর সোনামুড়া মহকুমা সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, রাজ্য কমিটির সদস্য ফরাগ রানা, মিজান হোসেনসহ সংগঠনের অন্যান্য কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *