Headlines

ভুল ট্রেনে উঠে দাদুর বাড়ির বদলে ত্রিপুরায়! আমবাসায় উদ্ধার দুই কিশোর

আমবাসা, ২ জুলাই: এক মুহূর্তের অসাবধানতায় দাদুর বাড়ির বদলে সুদূর ত্রিপুরায় পৌঁছে গেল দুই কিশোর। করিমগঞ্জ রেল স্টেশনে ভুল ট্রেনে উঠে পড়ায় তারা এসে পৌঁছায় ধলাই জেলার আমবাসা রেল স্টেশনে। বর্তমানে দুই কিশোরই আমবাসা থানার তত্ত্বাবধানে রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দুই কিশোরের নাম ইকবাল হোসেন (পিতা: আব্দুর রহমান) এবং দিলওয়ার হোসাইন (পিতা: করিম…

Read More

চাকরির টোপে গুজরাটে পাচার! ধলাইয়ের তিন নাবালিকাকে উদ্ধার, অভিযুক্ত আটক

ধলাই, ২ জুলাই: চাকরির প্রলোভন দেখিয়ে ধলাই জেলার গঙ্গানগর থানার নিয়ামজয় পাড়ার তিন নাবালিকাকে গুজরাটে নিয়ে যাওয়ার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। ধলাই জেলা পুলিশ ও গুজরাট পুলিশের যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে। পাশাপাশি চারজনকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, একই এলাকার বাসিন্দা মুকেশ রিয়াং নামে এক যুবক বহিরাজ্যে চাকরির ব্যবস্থা করে দেওয়ার…

Read More

আগরতলা রেলস্টেশনে ১.২৭ কোটি টাকার অবৈধ কফ সিরাপ উদ্ধার, যৌথ অভিযানে বড় সাফল্য

আগরতলা, ২ জুলাই: মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার আগরতলা রেলস্টেশনে যৌথ অভিযান চালিয়ে প্রায় ১.২৭ কোটি টাকা মূল্যের ৫৫,৬২৬ বোতল কোডিন-ভিত্তিক অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।জানা গেছে, রেলপথে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ পাচারের পরিকল্পনার খবর পেয়ে আসাম রাইফেলস ও…

Read More

টানা ৩ মাস ভাতা বন্ধ! ক্ষোভে হেজামারা ব্লকে তালা, বিক্ষোভে ফেটে পড়লেন সুবিধাভোগীরা

আগরতলা, ২ জুলাই: টানা তিন মাস ধরে সামাজিক ভাতার অর্থ না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন শতাধিক সুবিধাভোগী। বৃহস্পতিবার হেজামারা ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনও সদুত্তর মেলেনি। ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন বহু প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী ও অন্যান্য ভাতা-নির্ভর পরিবার।বিক্ষোভে উপস্থিত ছিলেন এমডিসি রবীন্দ্র…

Read More

ডক্টরস ডে-তে চিকিৎসকদের সম্মান জানাল ১৪ নম্বর ওয়ার্ড, আয়ুষ্মান ভারত হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা

আগরতলা, ১ জুলাই: জাতীয় ডক্টরস ডে উপলক্ষে আগরতলা পৌর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রামনগর ৯ নম্বর এলাকায় আয়ুষ্মান ভারত হাসপাতালের চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব এবং রামনগর ৭ নম্বর মণ্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য। তাঁরা চিকিৎসকদের ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,…

Read More

প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের উদ্যোগে জিবি হাসপাতালে নিরাপদ প্রসব, ফুটফুটে পুত্রসন্তানের জন্ম

আগরতলা, ১ জুলাই: মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। তাঁর আন্তরিক প্রচেষ্টায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়। চিকিৎসকদের তৎপরতায় নিরাপদ প্রসবের মাধ্যমে গৃহবধূ একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন।মা ও নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই সুখবর পেয়ে প্রাক্তন সাংসদ প্রতিমা…

Read More

শিক্ষক সংকটে স্কুলে তালা, রাস্তায় বসে বিক্ষোভে ছাত্রছাত্রীরা

নলছড়, ১ জুলাই: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে বুধবার সকাল থেকে নলছড় বিধানসভার লক্ষণঢেপা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। স্কুলের সামনে রাস্তায় বসে তারা অবিলম্বে পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি জানায়।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে স্কুলে মোট ২২৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করছে। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ৬ জন। এর মধ্যে একাদশ ও…

Read More

পানীয় জলের দাবিতে সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ, ভোগান্তিতে শতাধিক যাত্রী

সোনামুড়া, ১ জুলাই: দীর্ঘদিন পানীয় জল না পাওয়ার অভিযোগে বুধবার সকালে সিপাহিজলা জেলার কাঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর এলাকায় সোনামুড়া-বিলোনিয়া সড়ক অবরোধ করেন স্থানীয় মহিলারা। কলসি হাতে বিক্ষোভে সামিল হন তাঁরা। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকার একটি অংশে প্রায় এক সপ্তাহ আগে পানীয় জলের পাইপলাইন…

Read More

মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: বিভিন্ন নারী নির্যাতন ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার আগরতলায় মহিলা কমিশনের কার্যালয়ে বিক্ষোভে সামিল হন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে একের পর এক নারী নির্যাতন, মহিলাদের উপর হামলা, অস্বাভাবিক…

Read More

বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ৭ বছরের শিশুর, ৫ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মিলল দেহ

পানিসাগর, ১ জুলাই: ঊনকোটি জেলার পেঁচারথল থানাধীন ঢেপাছড়া এলাকায় বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে এক সাত বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।জানা গেছে, বুধবার বন্ধুদের সঙ্গে একটি জলাশয়ে স্নান করতে নেমেছিল শিশুটি। একসময় অসাবধানতাবশত গভীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং…

Read More