রাস্তার বেহাল দশায় গ্রামে ঢুকতে পারছে না রেশনের গাড়ি! কালীবাড়িতে সরাতে হলো রেশন দোকান
মেলাঘর, নিজস্ব প্রতিনিধি: বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়েছেন মেলাঘর সংলগ্ন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেলকাজলা বড়ডেপা এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রেশনবাহী গাড়িও আর গ্রামে প্রবেশ করতে পারছে না। ফলে বাধ্য হয়ে স্থানীয় রেশন দোকানটি সাময়িকভাবে তেলকাজলা কালীবাড়িতে স্থানান্তরিত করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকার মূল পঞ্চায়েত সড়কটি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।…
