Headlines

প্রতিবন্ধী অধিকার আন্দোলনকে শক্তিশালী করতে তৎপরতা, ছাত্র-যুব ভবনে রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার ছাত্র-যুব ভবনে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পবিত্র কর, প্রস্তুতি কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্য গণআন্দোলনের অন্যতম নেতা সুধন দাস এবং প্রস্তুতি কমিটির…

Read Full News

‘নেতাজিকে অপমানের অভিযোগ’— শমিক ভট্টাচার্যের প্রকাশ্য ক্ষমা দাবি ফরওয়ার্ড ব্লকের, নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য শাখা। এদিন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দলের নেতারা শমিক ভট্টাচার্যের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় বীরকে নিয়ে কটূক্তি কোনওভাবেই মেনে…

Read Full News

আগরতলা রেলস্টেশনে ৬.৫৪ কোটি টাকার কফ সিরাপ উদ্ধার, মূল পাচারচক্রের খোঁজে জোর তদন্ত

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।গত ২ জুলাই ২০২৬ সকালে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই), রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), স্পেশাল ব্রাঞ্চ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে…

Read Full News

বেহাল রাস্তার বলি মিনি ট্রাক! অটোকে সাইড দিতে গিয়ে খাদে, আহত কয়েকজন

বামুটিয়া, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে বেহাল হয়ে পড়া রাস্তায় ফের ঘটল দুর্ঘটনা। যাত্রীবাহী একটি অটোকে সাইড দিতে গিয়ে জৈব সার বোঝাই একটি মিনি ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে যায়। ঘটনায় চালকসহ কয়েকজন আহত হন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীবাজার থেকে…

Read Full News

পিকে চক্রবর্তীর নিয়োগ থেকে নিট-কুয়েট ইস্যু—সরকারকে একযোগে নিশানা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সাম্প্রতিক প্রশাসনিক নিয়োগ, নির্বাচন কমিশনের দায়িত্ব, আইন-শৃঙ্খলা, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইস্যু এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের দলের অবস্থান তুলে ধরেন।পিকে চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়োগের প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন,…

Read Full News

কর্মসংস্থান, ১০০ ইউনিট ফ্রি বিদ্যুৎসহ ১০ দফা দাবিতে সোনামুড়ায় গণ-অবস্থানে তপশিলি জাতি সমন্বয় সমিতি

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি: বেকারদের কর্মসংস্থান, ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে সিপাহীজলা জেলার সোনামুড়ায় গণ-অবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম) সমর্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। শনিবার রবীন্দ্র চৌমুহনী এলাকায় সোনামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য…

Read Full News

ধর্মনগরের উন্নয়ন প্রকল্পে গতি আনতে মাঠে টুডা কমিশনার, পরিদর্শনে বিধায়ক জহর চক্রবর্তী

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: ধর্মনগরের চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার একাধিক প্রকল্প এলাকা পরিদর্শন করেন টুডা (TUDA)-র কমিশনার মিহির গোপ। তাঁর সঙ্গে ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে টুডার অধীনে নির্মীয়মাণ ধর্মনগর আধুনিক বাজার প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ স্মার্ট সিটি পরিকল্পনার অংশ হিসেবে সোনারুবাসা এলাকায় সম্ভাব্য…

Read Full News

মাতাবাড়িতে শুরু সরকারি ধান ক্রয়, ১,৮০০ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা

উদয়পুর, নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় রাজ্যের কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় কার্যক্রমের শুভ সূচনা হলো। শনিবার সকাল ১১টায় উদয়পুরের মাতাবাড়ি ব্লকের কল্যাণদিঘির মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়।কেন্দ্র চালু হওয়ার পর থেকেই মাতাবাড়ি ব্লকের বিভিন্ন…

Read Full News

ধর্মনগরে উপজাতি যুব-ছাত্রদের যৌথ কনভেনশন, গঠিত হলো ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: ধর্মনগরে অনুষ্ঠিত হলো ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন (টিটিওয়াইএফ) এবং ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ বিভাগীয় কনভেনশন। উপজাতি যুব ও ছাত্র সমাজের অধিকার রক্ষা এবং আগামী দিনের সাংগঠনিক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই কনভেনশনের আয়োজন করা হয়।কনভেনশনের সভাপতিমণ্ডলীতে ছিলেন চঞ্চলা ত্রিপুরা ও রিংবোর মনি হালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা…

Read Full News

ঠাকুরঘরেও চোরের তাণ্ডব! মা লক্ষ্মীর ঘট ভেঙে উধাও ২০ হাজার টাকা, ক্ষোভে ফুঁসছে চড়িলাম

বিশালগড়, নিজস্ব প্রতিনিধি: চুরির হাত থেকে রক্ষা পেল না ঠাকুরঘরও। উত্তর চড়িলাম সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় প্রাক্তন হোমগার্ড কর্মী কৃষ্ণ দত্তের বাড়িতে শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চোর ঠাকুরঘরে ঢুকে মা লক্ষ্মীর ঘট ও প্রণামী বাক্স ভেঙে প্রায় ২০ হাজার টাকারও বেশি নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ঠাকুরঘরও তছনছ করে…

Read Full News