Headlines

ধর্মনগরের উন্নয়ন প্রকল্পে গতি আনতে মাঠে টুডা কমিশনার, পরিদর্শনে বিধায়ক জহর চক্রবর্তী

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: ধর্মনগরের চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার একাধিক প্রকল্প এলাকা পরিদর্শন করেন টুডা (TUDA)-র কমিশনার মিহির গোপ। তাঁর সঙ্গে ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে টুডার অধীনে নির্মীয়মাণ ধর্মনগর আধুনিক বাজার প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ স্মার্ট সিটি পরিকল্পনার অংশ হিসেবে সোনারুবাসা এলাকায় সম্ভাব্য জমিও পরিদর্শন করেন প্রতিনিধিদল।এছাড়া ধর্মনগর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট-এর কাজও ঘুরে দেখে নির্মাণের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন কমিশনার। প্রকল্পগুলির গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা ও এজেন্সিগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়।পরিদর্শন শেষে জানানো হয়, ধর্মনগরের পরিকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক পরিষেবা আরও আধুনিক ও উন্নত করতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন হলে শহরের বাজার ব্যবস্থা, পানীয় জলের পরিকাঠামো এবং নগর উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *