ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি: ধর্মনগরে অনুষ্ঠিত হলো ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন (টিটিওয়াইএফ) এবং ত্রিপুরা উপজাতি ছাত্র ইউনিয়নের যৌথ বিভাগীয় কনভেনশন। উপজাতি যুব ও ছাত্র সমাজের অধিকার রক্ষা এবং আগামী দিনের সাংগঠনিক আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই কনভেনশনের আয়োজন করা হয়।কনভেনশনের সভাপতিমণ্ডলীতে ছিলেন চঞ্চলা ত্রিপুরা ও রিংবোর মনি হালাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের রাজ্য কমিটির সহ-সভাপতি এবং সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রাজেন্দ্র রিয়াং। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে যুব সমাজের ভূমিকা, দায়িত্ব এবং ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবীণ কুমার ত্রিপুরা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ধর্মনগর মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা, সহ-সভাপতি জয় লাল মানিক হালাম এবং সংহতি জানিয়ে বক্তব্য দেন সিপিআই(এম) ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়।কনভেনশনে বিভাগের বিভিন্ন এলাকা থেকে মোট ৮৫ জন প্রতিনিধি অংশ নেন। প্রতিনিধিদের আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ সাংগঠনিক কর্মসূচি এবং আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হয়।কনভেনশনের শেষ পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে ১৮ সদস্যের নতুন ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে বিশ্বজিৎ ত্রিপুরা সভাপতি এবং খগেন্দ্র ত্রিপুরা সম্পাদক নির্বাচিত হন।নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে উপজাতি যুব ও ছাত্র সমাজের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আরও সক্রিয় ও সংগঠিত ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন কনভেনশনে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।
ধর্মনগরে উপজাতি যুব-ছাত্রদের যৌথ কনভেনশন, গঠিত হলো ১৮ সদস্যের নতুন মহকুমা কমিটি
