Headlines

ভুয়ো নথিতে ভারতে বসবাসের অভিযোগ, ধর্মনগরে বাংলাদেশি মহিলা-সহ গ্রেপ্তার ২

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি:উত্তর ত্রিপুরার ধর্মনগরে ভুয়ো পরিচয়পত্র ও জাল নথির মাধ্যমে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই মহিলা কয়েক বছর ধরে ভুয়ো নথি…

Read Full News

ধর্মনগর জেলা হাসপাতাল ঘিরে একের পর এক অভিযোগ, পানীয় জল সংকট থেকে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অরক্ষিত!

ধর্মনগর, নিজস্ব প্রতিনিধি:উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। পানীয় জলের সংকট, পরিকাঠামোর বেহাল অবস্থা, মূল্যবান চিকিৎসা সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকা এবং রোগী-পরিজনদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধার অভাব—এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল ব্যবহারকারীরা।অভিযোগ অনুযায়ী, প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত…

Read Full News

সোনামুড়ায় যৌথ অভিযানে ১৪৬ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি:গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ, বিএসএফ এবং টিএসআরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সোনামুড়া থানাধীন ইউএনসি নগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে…

Read Full News

বাবার শেষ স্মৃতির বাইক চুরি, কান্নায় ভেঙে পড়লেন কলেজ পড়ুয়া রূপক বড়ুয়া

শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক কলেজ পড়ুয়ার মোটরসাইকেল চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি শুধু একটি বাইক চুরির ঘটনা নয়—রূপক বড়ুয়ার কাছে সেটি ছিল প্রয়াত বাবার শেষ স্মৃতি।জানা গেছে, শনিবার গভীর রাতে বাড়ির বারান্দা থেকে দুষ্কৃতীরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া বাইকটির নম্বর TR08F6492।রূপক বড়ুয়া জানান,…

Read Full News

মনশ্রীকে বাঁচাতে দরকার ₹১৬.৩৭ কোটির ইনজেকশন, আগরতলা প্রেস ক্লাব থেকে আবেগঘন আবেদন বাবার

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুকন্যা মনশ্রীর জীবন বাঁচাতে প্রয়োজন প্রায় ১৬ কোটি ৩৭ লক্ষ টাকার একটি বিশেষ ইনজেকশন। এই চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানালেন মনশ্রীর বাবা ধ্রুব চৌধুরী।রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ধ্রুব চৌধুরী জানান, দিল্লির এইমসের চিকিৎসক ডা. শেফালী গুলাটির পরামর্শ অনুযায়ী মনশ্রীর চিকিৎসার জন্য…

Read Full News

‘গ্রামীণ রাস্তার চেয়েও খারাপ!’ জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবি

মুঙ্গিয়াকামি, নিজস্ব প্রতিনিধি:মুঙ্গিয়াকামি বাজার থেকে চামলছড়া পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। তাঁদের অভিযোগ, জাতীয় সড়কের এমন দুরবস্থা দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, “গ্রামীণ রাস্তাও এর চেয়ে ভালো।”স্থানীয়দের দাবি, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং অসমতল রাস্তার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে…

Read Full News

গোমতীর ভাঙনে তলিয়ে তেলকাজলার প্রধান সড়ক, আতঙ্কে শতাধিক পরিবার; স্থায়ী সমাধানের দাবি

উদয়পুর, নিজস্ব প্রতিনিধি:গোমতী নদীর ভয়াবহ ভাঙনে গোমতী জেলার তেলকাজলা এলাকার প্রধান সড়ক কার্যত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন দুই পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়া হলে নদীর জল লোকালয়ে ঢুকে পড়ে শত শত পরিবার, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারমাট ঘাটের…

Read Full News

জনসংযোগ অভিযানে বিশালগড়ের ১৩ গ্রাম পঞ্চায়েতে বিধায়ক সুশান্ত দেব, সরাসরি শুনলেন মানুষের কথা

বিশালগড়, নিজস্ব প্রতিনিধি:’জনসম্পর্ক অভিযান’ কর্মসূচির অংশ হিসেবে রবিবার ১৬ নম্বর বিশালগড় বিধানসভা কেন্দ্রের ১৩টি গ্রাম পঞ্চায়েতে একযোগে সাধারণ মানুষের খোঁজখবর নিতে মাঠে নামেন বিধায়ক সুশান্ত দেব। কর্মসূচির লক্ষ্য ছিল সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে, তা সরাসরি যাচাই করা।এদিন বিধায়ক পূর্ব লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।…

Read Full News

আমতলীতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব পরিবার

আমতলী, নিজস্ব প্রতিনিধি:পশ্চিম ত্রিপুরার আমতলী এলাকার দারোগা বাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রাহুল চক্রবর্তী। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও আত্মীয়রা।পরিবারের অভিযোগ, রাহুলের নিজস্ব বাড়ি বিক্রির অর্থ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। সেই অর্থ তিনি পাননি বলেও দাবি করেছেন…

Read Full News

তেলিয়ামুড়ায় DYFI-এর বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার বিরুদ্ধে সরব যুব সংগঠন

তেলিয়ামুড়া, নিজস্ব প্রতিনিধি:ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে।সম্মেলনের সূচনায় সকাল প্রায় ১০টায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার…

Read Full News