সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি:গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ, বিএসএফ এবং টিএসআরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ কফ সিরাপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সোনামুড়া থানাধীন ইউএনসি নগর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ি থেকে ১৪৬ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সিরাপগুলির আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৪৬ হাজার টাকা।ঘটনার পর বাড়ির মালিক এবং তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনঃপ্রভাবকারী পদার্থ নিয়ন্ত্রণ আইন (NDPS Act) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।এই যৌথ অভিযানে সোনামুড়া থানার পুলিশ, বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং টিএসআরের ১১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা অংশ নেন।পুলিশ জানিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে জোরদার করা হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
সোনামুড়ায় যৌথ অভিযানে ১৪৬ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২
