Headlines

বৈঠক শেষে বড় সিদ্ধান্ত, অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা বিধায়ক রণজিত দেববর্মার!

গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বেরিয়ে এসে অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানালেন বিধায়ক রণজিত দেববর্মা। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলীয়ভাবে মনোনয়নপত্র নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।বিধায়ক রণজিত দেববর্মা জানান, দলের কৌশল ও নির্বাচনী সমীকরণ বিবেচনা করেই অতিরিক্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।এই সিদ্ধান্তের ফলে নির্বাচনী লড়াইয়ের সমীকরণে কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *