বর্ডার গোলচক্কর জয় দুর্গাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতঘর। ঘটনাটি ঘটেছে অটোচালক প্রদীপ দাসের বাড়িতে।জানা গেছে, হঠাৎ করে বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোটা বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।অগ্নিকাণ্ডে বসতঘরসহ ঘরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষয়ক্ষতি প্রায় আড়াই লক্ষ টাকা!
