Headlines

বেহাল রাস্তার বলি মিনি ট্রাক! অটোকে সাইড দিতে গিয়ে খাদে, আহত কয়েকজন

বামুটিয়া, নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে বেহাল হয়ে পড়া রাস্তায় ফের ঘটল দুর্ঘটনা। যাত্রীবাহী একটি অটোকে সাইড দিতে গিয়ে জৈব সার বোঝাই একটি মিনি ট্রাক রাস্তা থেকে নিচে পড়ে যায়। ঘটনায় চালকসহ কয়েকজন আহত হন। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীবাজার থেকে নোয়াগাঁও যাওয়ার সড়কের খলাবাড়ি সুইচ গেট এলাকায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। TR-01 X-1552 নম্বরের সার বোঝাই মিনি ট্রাকটি একটি যাত্রীবাহী অটোকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং পরে ট্রাকটিকেও উদ্ধার করতে সহযোগিতা করেন।এদিকে, এই দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তার মেরামতের কাজ শুরু না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের কাছে অবিলম্বে সড়ক সংস্কার এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *