Headlines

রথ দেখতে গিয়ে সর্বস্ব খোয়াল পরিবার! লিচুবাগানে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক লুটপাট

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা দেখতে বাড়ির সবাই বাইরে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আগরতলার লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহা পাড়ায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সাহা পাড়ার বাসিন্দা জীবন বণিকের পরিবারের সদস্যরা রথযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ অর্থ, সোনার গয়না-সহ…

Read Full News

আইজিএম হাসপাতালে ৬ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসা পরিষেবা নিয়ে পরিবারের গুরুতর অভিযোগ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলার আইজিএম (IGM) হাসপাতালে চিকিৎসাধীন এক ৬ মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুর মৃত্যুর পর চিকিৎসা পরিষেবা ও দায়িত্বে থাকা চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতি এবং হাসপাতালের পরিষেবায় একাধিক ত্রুটির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতাল চত্বরে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়। পরিবারের…

Read Full News

যুবকদের স্বনির্ভরতার পথে বন দপ্তরের উদ্যোগ— এসএইচজি সিড মানি, ঋণ ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: যুবকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বন দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে যুবকদের হাতে এসএইচজি (SHG) সিড মানি, সিআইজি/জেএলজি (CIG/JLG) ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও বন দপ্তরের…

Read Full News

১৯ জুলাই রবীন্দ্র ভবনে ‘অন্তরীপ ১.০’— দ্য স্মাইল ফাউন্ডেশনের বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন রাজ্যপাল

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: সমাজকল্যাণ ও মানবিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে আগামী ১৯ জুলাই আগরতলার রবীন্দ্র ভবনের হল নম্বর–১-এ দ্য স্মাইল ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিশেষ অনুষ্ঠান ‘অন্তরীপ ১.০’।অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়-এর। এছাড়াও সমাজের বিভিন্ন বিশিষ্ট…

Read Full News

পুলিশ স্টেশন থেকে ২০০ মিটার দূরে দুঃসাহসিক চুরি! লোকনাথ মন্দিরের প্রণামী বাক্স উধাও, কালীবাড়িতেও তালা ভাঙার চেষ্টা

কমলপুর, নিজস্ব প্রতিনিধি: কমলপুর শহরে একই রাতে দুটি ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ স্টেশন থেকে মাত্র প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত কমলপুর বাজার সংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ পাড়ার লোকনাথ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি ঐতিহ্যবাহী কমলেশ্বরী কালীবাড়ির কালী মন্দিরেও তালা ভাঙার চেষ্টা চালায় দুষ্কৃতীরা।স্থানীয় সূত্রে…

Read Full News

আগরতলায় জনশুমারি প্রস্তুতি জোরদার, পৌরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা, ১৭ জুলাই: আসন্ন জনশুমারি (জনগণনা) কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও পৌরনিগমের বিভিন্ন আধিকারিক, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠকে জনশুমারির বিভিন্ন ধাপ, তথ্য সংগ্রহের প্রক্রিয়া, প্রশাসনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট…

Read Full News

ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদল! একসঙ্গে ৪৭ জন IPS ও TPS আধিকারিকের বদলির নির্দেশ

আগরতলা: ত্রিপুরা পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্য সরকারের জারি করা এক নির্দেশে একসঙ্গে ৪৭ জন IPS ও TPS আধিকারিকের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই বদলির ফলে রাজ্যের বিভিন্ন জেলা, পুলিশ রেঞ্জ, বিশেষ শাখা এবং গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন দায়িত্বে যোগ দেবেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই…

Read Full News

রথযাত্রাকে সামনে রেখে পুরনিগমের বিশেষ অভিযান, শহরজুড়ে পরিচ্ছন্নতা ও নজরদারি জোরদার

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা উৎসবকে সামনে রেখে রাজধানীজুড়ে বিশেষ অভিযান চালালো আগরতলা পুরনিগম (AMC)। ভক্ত ও সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, রথযাত্রার নির্ধারিত রুট এবং মন্দির সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও অন্যান্য নাগরিক পরিষেবা জোরদার করা হয়।পুরনিগমের কর্মীরা রাস্তাঘাট পরিষ্কার, আবর্জনা অপসারণ, নিকাশি ব্যবস্থা পরিদর্শন এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালান।…

Read Full News

খেলতে খেলতে পুকুরে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, কদমতলীতে শোকের ছায়া

বিশালগড়, ১৬ জুলাই: সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় মামার বাড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো আড়াই বছরের এক শিশুর। মৃত শিশুর নাম ইসমাইল হোসেন। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা শর্মিলা বেগম পেশায় একজন নিরাপত্তারক্ষী। তিনি গত কয়েক বছর ধরে বাবার বাড়িতেই বসবাস করছেন। বৃহস্পতিবার সকালে…

Read Full News

IPS অফিসারকে ‘ইডিয়ট’ মন্তব্যের জেরে বিতর্ক, জিতেন্দ্র চৌধুরীর প্রকাশ্য ক্ষমা দাবি অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ জুলাই: এক আইপিএস (IPS) আধিকারিককে উদ্দেশ্য করে ‘ইডিয়ট’ মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশন, ত্রিপুরা চ্যাপ্টার।সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী একজন সর্বভারতীয় পরিষেবার আধিকারিক সম্পর্কে যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত…

Read Full News