Headlines

উদয়পুরে শুরু ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’, নাট্যমঞ্চে খুদে শিল্পীদের উচ্ছ্বাস

উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্র বৃহস্পতিবার মুখরিত হয়ে উঠল খুদে নাট্যশিল্পীদের প্রাণচাঞ্চল্যে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা পরিষদের যৌথ সহযোগিতায় শুরু হয়েছে গোমতী জেলা ভিত্তিক ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক…

Read More

দেবদারুতে বাসে তল্লাশি, আটক দুই বাংলাদেশি নাগরিক!

দক্ষিণ ত্রিপুরার দেবদারু থানা এলাকায় অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।ঘটনার পর আটক দুই…

Read More

এনসিসি ক্যাডেটদের হাতে ড্রোন, সামনে বাধা পেরোনোর চ্যালেঞ্জ — আগরতলায় আসাম রাইফেলসের ব্যতিক্রমী উদ্যোগ

আগামী দিনের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তথা প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আগরতলায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। ২৪ জুন আগরতলা গ্যারিসন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেট।আগরতলা ব্যাটালিয়ন, আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাতে-কলমে অভিজ্ঞতা লাভের সুযোগ পায় ক্যাডেটরা— আধুনিক ড্রোন…

Read More

জাতীয় যুব কনভেনশনে যোগ দিতে কলকাতার পথে এআইডিওয়াইও প্রতিনিধি দল

জাতীয় যুব কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ এআইডিওয়াইও (AIDYO)-এর একটি প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। যুব সমাজের বিভিন্ন দাবি-দাওয়া, কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিতব্য এই কনভেনশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুব প্রতিনিধিরা অংশ নেবেন। এআইডিওয়াইও প্রতিনিধিরা কনভেনশনে সংগঠনের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরবেন বলে জানা গেছে।

Read More

গকুলনগরে ভয়াবহ সংঘর্ষ! পালসার-ইকো মুখোমুখি, দুর্ঘটনা ঘটিয়ে চম্পট ঘাতক গাড়ি

গকুলনগরের রাস্তারমাথা এলাকায় বন্ধন ব্যাংক সংলগ্ন স্থানে বুধবার এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেল ও একটি ইকো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহী আহত হয়েছেন বলে খবর।অভিযোগ, দুর্ঘটনার পর স্থানীয় এক গাড়ি চালকের সহায়তায় ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে দ্রুত…

Read More

“মাদকমুক্ত ত্রিপুরার অঙ্গীকার, আগরতলার রাজপথে বর্ণাঢ্য র‍্যালি”

আগরতলা, ২৪ জুন: “এসো সবাই শপথ করি, মাদকমুক্ত রাজ্য গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে ড্রাগের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে বুধবার আগরতলায় এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং জেলা সমাজ শিক্ষা আধিকারিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের কুফল…

Read More

এসসি-এসটি শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক চালুর দাবিতে টিএসএফের ৫ ঘণ্টার বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন: স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে এসসি ও এসটি সংরক্ষিত শূন্য পদ দ্রুত পূরণ এবং ককবরক ভাষার পাঠ্যপুস্তক রোমান হরফে চালুর দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করল তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)।রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে। বিক্ষোভস্থলে সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত প্ল্যাকার্ড…

Read More

গ্রাহকের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ! গোলাঘাটির ব্যাংক মিত্রের বিরুদ্ধে ক্ষোভ

গোলাঘাটি, ২৪ জুন: গ্রাহকের টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের ব্যাংক মিত্র তথা সিএসসি পরিচালিত ভিলেজ লেভেল এন্টারপ্রেনার (ভিএলই) সমরজিৎ সিংহার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে দক্ষিণ গোলাঘাটির দুই গ্রাহক তাদের পৃথক দুটি ব্যাংক অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে মোট…

Read More

“নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা”

দক্ষিণ ত্রিপুরায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য রক্ষা পেলেন একটি যাত্রীবাহী বাসের চালক ও যাত্রীরা। বুধবার সকাল প্রায় ১০টা ৫৫ মিনিট নাগাদ সাব্রুম থেকে আগরতলাগামী একটি যাত্রীবাহী বাস বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুর্ঘটনার কবলে পড়ে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার অগ্নিনির্বাপক…

Read More

“প্রচণ্ড গরমে স্বস্তির ছোঁয়া, মোহনপুর আদালত এলাকায় শরবত বিতরণ অটো শ্রমিকদের”

সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে মোহনপুর আদালত এলাকায় পথচারী, যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করল সিমনা অটো-ই রিক্সা শ্রমিক সংঘ। বুধবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সিমনা, কাতলামারা ও মোহনপুর এলাকার অটো শ্রমিকরা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রচণ্ড গরমে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শরবত বিতরণ কর্মসূচিতে…

Read More