Headlines

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন, রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব আশীষ কুমার সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং দলের প্রদেশ মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।সংবাদমাধ্যমের সামনে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে দলের অবস্থান তুলে ধরেন…

Read More

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, নজরদারি বাড়ানোর আশ্বাস

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যে হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, বাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।মুখ্যমন্ত্রী জানান, বাজার পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত নজরদারি চালাচ্ছে। কোথাও যদি অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুতদারির অভিযোগ পাওয়া যায়, তাহলে…

Read More

জনগণনা সফল করতে সকলের সহযোগিতার আহ্বান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আসন্ন জনগণনা কার্যক্রমকে সফল ও নির্ভুলভাবে সম্পন্ন করতে রাজ্যের সকল নাগরিকের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যা গণনার প্রক্রিয়া নয়, বরং রাজ্য ও দেশের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো গঠন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ বিভিন্ন সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি সকল নাগরিককে…

Read More

বিদ্যুৎ মাশুল ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআই(এম)-এর বিশাল মিছিল, ৯ দফা দাবিতে ডেপুটেশন

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: বর্ধিত বিদ্যুৎ মাশুল, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে লাগামহীন মূল্যবৃদ্ধি ও দুর্নীতির অভিযোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআই(এম) বিশালগড় মহকুমা কমিটি।শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিশ্রামগঞ্জের দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে থেকে একটি বড় মিছিল বের হয়। মিছিলটি বিশ্রামগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা…

Read More

মাত্র ৫০ টাকার জেরে শ্বশুরবাড়িতে যুবক খুনের অভিযোগ! সোনামুড়ায় চাঞ্চল্য

সোনামুড়া, নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫০ টাকাকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে এক যুবককে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সোনামুড়ার দুর্গাবাড়ি এলাকায়। মৃত যুবকের নাম রিপন মিয়া।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, মাত্র ৫০ টাকাকে কেন্দ্র করে ওই যুবকের সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের বিবাদ শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সেই ঘটনায়…

Read More

সিপাহিজলায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক, হাসপাতালে ভর্তি

বিশ্রামগঞ্জ, নিজস্ব প্রতিনিধি: সিপাহিজলা জেলায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার রাতে সিপাহিজলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে ৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।আহত শ্রমিকের নাম যতু মারাক (৩৫)। জানা গেছে, তিনি সিপাহিজলা জেলা আদালতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তারা…

Read More

গাভী চুরি করে পালানোর সময় ধরা! সীমান্তের কাছে কুখ্যাত গরু চোরকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসী

যাত্রাপুর, নিজস্ব প্রতিনিধি: যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুর পঞ্চায়েতে গাভী চুরি করে পালানোর সময় এক সন্দেহভাজন গরু চোরকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ভোররাতের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশপুকুর পঞ্চায়েতের পশ্চিমপাড়ায় বাসিন্দা ছে রু মিয়ার গোয়ালঘর থেকে একটি গাভী চুরি হয়ে যায়। তবে…

Read More

গোপন খবরের ভিত্তিতে বড় সাফল্য! যাত্রাপুরে রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার

যাত্রাপুর, নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ একটি রাবার বাগান থেকে ৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদক কারা সেখানে মজুত করেছিল, তা এখনও নিশ্চিতভাবে জানতে পারেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানার অন্তর্গত ঠাম্মামুড়া গ্রামের পাশের একটি রাবার বাগানে…

Read More

অনলাইনে জনগণনার তথ্য নথিভুক্ত করলেন রাজ্যপাল, দিলেন সচেতনতার বার্তা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আসন্ন জনগণনা কার্যক্রমকে সফল করে তুলতে অনলাইনে নিজের জনগণনার তথ্য নথিভুক্ত করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই পদক্ষেপের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল জনগণনা প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তা দেন।জানা গেছে, নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যপাল নিজেই জনগণনার প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করেন। এ সময় সংশ্লিষ্ট আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং জনগণনার…

Read More

রথ দেখতে গিয়ে সর্বস্ব খোয়াল পরিবার! লিচুবাগানে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক লুটপাট

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা দেখতে বাড়ির সবাই বাইরে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে আগরতলার লিচুবাগান হাইকোর্ট সংলগ্ন সাহা পাড়ায় এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সাহা পাড়ার বাসিন্দা জীবন বণিকের পরিবারের সদস্যরা রথযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই সুযোগে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে নগদ অর্থ, সোনার গয়না-সহ…

Read More