ঘরে বসেই জনগণনা! ডিজিটাল Census 2027-এ স্ব-তথ্য নথিভুক্তির আহ্বান সাংসদ রাজীব ভট্টাচার্যের
ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা Census 2027-এর প্রথম ধাপ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে স্ব-তথ্য নথিভুক্তকরণ (Self-Enumeration) প্রক্রিয়া। এই আধুনিক ডিজিটাল উদ্যোগে অংশগ্রহণ করে ত্রিপুরার প্রতিটি নাগরিককে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।তিনি জানান, ১৭ জুলাই থেকে শুরু হওয়া এই স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। নির্ধারিত…
