‘নেতাজিকে অপমানের অভিযোগ’— শমিক ভট্টাচার্যের প্রকাশ্য ক্ষমা দাবি ফরওয়ার্ড ব্লকের, নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য শাখা। এদিন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দলের নেতারা শমিক ভট্টাচার্যের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় বীরকে নিয়ে কটূক্তি কোনওভাবেই মেনে…
