যোগেন্দ্রনগরে গৃহকর্তার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকায় এক গৃহকর্তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পীযূষ দেবনাথ। তিনি কর্মহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবারের সদস্যরা তাঁকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।…
