Headlines

কাঞ্চনপুরে বড়সড় ইয়াবা উদ্ধার, ৯,৫০০ ট্যাবলেটসহ যুবক আটক!

নেশাবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।জানা যায়, কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথের নেতৃত্বে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল এবং আসাম রাইফেলসের যৌথ বাহিনী রবীন্দ্রনগর FCI গোডাউন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই একটি বাইকসহ শংকর রিয়াং নামে…

Read Full News

‘নেশামুক্ত ত্রিপুরা’র সৈনিকই নেশাগ্রস্ত? রাজপথে গড়াগড়ি ঘিরে চাঞ্চল্য!

দিনদুপুরে রাজপথের উপর এক ব্যক্তিকে অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় রাস্তায় গড়াগড়ি খাচ্ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই পথচারী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে, যাঁকে ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার অভিযানের সঙ্গে যুক্ত বলে পরিচয় দেওয়া হয়, তাঁর বিরুদ্ধেই কেন প্রকাশ্যে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ…

Read Full News

বামুটিয়ায় মধ্যবয়সী যুগলকে ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার এলাকায় এক মধ্যবয়সী বিধবা মহিলা ও এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ওই মহিলার বাড়িতে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়ার অভিযোগে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তির সঙ্গে মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আগে থেকেই এলাকায় আলোচনা ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধিকবার মহিলাকে সতর্কও করেছিলেন বলে দাবি…

Read Full News

১২ বছর পর চ্যাম্পিয়ন ধর্মনগর! রেলস্টেশনে বিজয়ী ক্রিকেটারদের জমকালো সংবর্ধনা

ত্রিপুরার রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট গ্রুপ ক্রিকেটে দুর্দান্ত সাফল্য পেল ধর্মনগর মহকুমা ক্রিকেট দল। কমলপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ত্রিপুরা ক্রিকেটের সর্বোচ্চ স্তর এলিট গ্রুপে খেলার যোগ্যতা অর্জন করেছে ধর্মনগর। দীর্ঘ ১২ বছর পর রাজ্যভিত্তিক ক্রিকেটে ফের সাফল্যের শিরোপা ঘরে তুলল দলটি।গত ১৯ আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয় পায় ধর্মনগর। রবিবারের…

Read Full News

রেলস্টেশনে ১১.৫৬০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক!

আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১১.৫৬০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জিআরপিএস। ধৃত যুবকের নাম মণীশ কুমার (২০)।জানা যায়, মঙ্গলবার বিকেল প্রায় ৩টা নাগাদ এসআই মঙ্গল দেববর্মার নেতৃত্বে আগরতলা রেলস্টেশনে অভিযান চালানো হয়। অভিযানের সময় মণীশ কুমারের পিঠে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।জিআরপিএস সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার…

Read Full News

চিত্তরঞ্জনে চুরির কিনারা! চোরসহ স্বর্ণের দোকানের বিক্রেতা আটক, উদ্ধার চুরি যাওয়া গয়না

চিত্তরঞ্জন এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে বড়সড় সাফল্য পূর্ব থানার পুলিশের। শ্রীজীব সাহার বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ এক চোরকে আটক করেছে পুলিশ। পাশাপাশি চুরি করা স্বর্ণালংকার কেনাবেচার অভিযোগে একটি স্বর্ণের দোকানের বিক্রেতাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, চুরির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পূর্ব থানার…

Read Full News

“ভুল ওষুধ খাইয়ে স্বামীকে পাগল করার অভিযোগ! স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি”

নিজের স্ত্রীই ভুল ওষুধ খাইয়ে তাঁকে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন করে তুলছেন—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রভাস চন্দ্র গন। তাঁর দাবি, স্ত্রী পেশায় একজন নার্স এবং বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হচ্ছে।প্রভাস চন্দ্র গনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে অসুস্থ ও ‘পাগল’ হিসেবে পরিবারের সদস্য এবং অন্যদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।…

Read Full News

ভিলেজ ভোটের রণকৌশলে বিজেপি, স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি। মঙ্গলবার রাজধানীর স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কৌশল এবং তৃণমূল স্তরে সংগঠনকে…

Read Full News

ভিলেজ ভোটের আগে তিপ্রামথার ঘর গোছানো, তিন ব্লকে সাংগঠনিক বৈঠক

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিল তিপ্রামথা। নির্বাচনের রণকৌশল নির্ধারণ এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার তিনটি ব্লকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।১১ মহারানী কেন্দ্রের এমডিসি উৎপল দেববর্মার নেতৃত্বে মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া ও কল্যাণপুর ব্লক এলাকায় পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিটি বৈঠকেই উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার তিপ্রামথার নেতা-কর্মীরা।বৈঠকে…

Read Full News

সালিশি সভায় স্ত্রীকে মারধর, শ্বশুরের মৃত্যু! অনুপ সাহার ৭ বছরের জেল

খোয়াই: সালিশি সভায় স্ত্রীর ওপর নৃশংস হামলা এবং সেই ঘটনা প্রত্যক্ষ করে শ্বশুরের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় অবশেষে আদালতের রায়। দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা মামলায় অভিযুক্ত অনুপ সাহাকে মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত।ঘটনার পর ২০২৪ সালে খোয়াই মহিলা থানায় মামলা দায়ের হয়। মামলার বিচারপ্রক্রিয়ায় আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য…

Read Full News