Headlines

স্কুলে বাম ছাত্রনেতাদের মারধরের অভিযোগ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুন্ডা ডাকার বিস্ফোরক অভিযোগ

বিশালগড়: স্কুলে গিয়ে মারধরের শিকার বাম ছাত্রনেতারা—এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিশালগড় মহকুমার দক্ষিণ চড়িলাম স্কুলে। অভিযোগ, ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুলে কথা বলতে গেলে প্রধান শিক্ষিকা বহিরাগত কয়েকজনকে ডেকে এনে তাঁদের উপর হামলা চালান।অভিযোগকারীদের দাবি, স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তাঁদের উপর হামলা চালানো হয় বলে…

Read Full News

৪ সেপ্টেম্বর বনধের ডাক! জাতীয় সড়ক-রেল অবরোধের হুঁশিয়ারি, বড়মুড়া-মান্দাই পরিদর্শনে আহ্বানকারীরা

আগরতলা: আগামী ৪ সেপ্টেম্বর বনধের ডাক দিয়েছেন আত্মসমর্পণকারী জঙ্গিদের একাংশ। বনধ চলাকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচিকে ঘিরে বুধবার বড়মুড়া ও মান্দাই এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন বনধের আহ্বানকারীরা।পরিদর্শনের সময় তাঁরা স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করেন। বনধের দিন সড়ক…

Read Full News

৪০ বছরের পাইপলাইন বিকল, জলকষ্টে ভাগ্যপুরের হাজারো মানুষ!

ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। প্রায় ৪০ বছর আগে স্থাপিত জল সরবরাহের পাইপলাইন দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।বাসিন্দাদের দাবি, প্রায় দুই বছর ধরে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বছরখানেক আগে সাময়িকভাবে জোড়াতালি…

Read Full News

ডায়ালাইসিস বেডে রোগী, নেই বিদ্যুৎ! জেনারেটর থেকেও মিলছে না সমাধান

উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে একাধিক সমস্যার অভিযোগ উঠেছে। ডায়ালাইসিস চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে জেনারেটর থাকা সত্ত্বেও তা সময়মতো চালু না হওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি রোগী ও পরিজনদের।ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ চিকিৎসা পরিষেবায় বিদ্যুৎ বিভ্রাট রোগীদের জন্য উদ্বেগের কারণ…

Read Full News

ভিলেজ কমিটি ভোটের পর SIR চায় বিজেপি, নির্বাচন কমিশনে ডেপুটেশন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাজ্যে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে। এই বিষয়কে সামনে রেখে বুধবার নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্জী, বিপিন দেববর্মা-সহ একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়, ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পরপরই যেন…

Read Full News

ঘরে অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশু, হাসপাতালে মৃত্যু শিশুর

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার হৃষ্যমুখ ব্লকের নলুয়া বরজ কলোনিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ মাসের এক শিশুর। একই ঘটনায় শিশুটির মা গুরুতর অগ্নিদগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া বরজ কলোনির বাসিন্দা চিরঞ্জিত মজুমদারের স্ত্রী ও তাঁর ১৮ মাসের শিশুসন্তান ঘরের ভিতরে থাকাকালীন অগ্নিদগ্ধ হন। বিষয়টি নজরে আসার পর স্থানীয় বাসিন্দারা…

Read Full News

আবর্জনার স্তূপে সোনামুড়া! প্রশ্নের মুখে ‘স্বচ্ছ ভারত’

সোনামুড়া নগর এলাকায় বেহাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় থাকা ডাস্টবিনগুলি দীর্ঘদিন ধরে আবর্জনায় উপচে পড়ায় আশপাশে তৈরি হয়েছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। ফলে প্রশ্নের মুখে পড়েছে ‘স্বচ্ছ ভারত অভিযান’-এর বাস্তবায়ন।স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস ধরে বিভিন্ন স্থানে জমে রয়েছে পচনশীল বর্জ্য। আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ।…

Read Full News

নিগো টেন্ডার ঘিরে প্রাণনাশের অভিযোগ, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ব্যবসায়ীর!

কৈলাশহরে নিগো টেন্ডারকে কেন্দ্র করে একের পর এক হামলা ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুললেন ব্যবসায়ী দেবাংশু দাস। অভিযোগের প্রতিকার চেয়ে এবার ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।দেবাংশু দাসের দাবি, ২০২৫ সালের জানুয়ারিতে PWD-তে প্রথম টেন্ডার জমা দেওয়ার পর থেকেই চণ্ডীপুরের কিছু ব্যক্তির হুমকি ও হামলার মুখে পড়ছেন তিনি। PWD অফিস, Axis Bank-সহ বিভিন্ন জায়গায়…

Read Full News

শহরে গোলাপি টমটমের দাপট, বিলোনিয়ার রেজিস্ট্রেশন দেখে চক্ষু চড়কগাছ!

শহরের রাস্তায় গোলাপি রঙের টমটম। কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন বিলোনিয়ার! এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শহরে। বিষয়টি নজরে আসতেই ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে টমটম চালককে আটক করা হয়।জানা যায়, শহরের রাস্তায় চলাচলরত ওই গোলাপি টমটমটির রেজিস্ট্রেশন বিলোনিয়া এলাকার। নিয়মবহির্ভূতভাবে শহরে চলাচলের অভিযোগে ট্রাফিক পুলিশের নজরে আসে গাড়িটি। এরপরই টমটমটি থামিয়ে চালকের বিরুদ্ধে প্রয়োজনীয়…

Read Full News

আগরতলায় ৩-৪ সেপ্টেম্বর ইসকনের বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব

আগরতলায় আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসবের আয়োজন করতে চলেছে ইসকন আগরতলা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে নগর সংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর সন্ধ্যা আরতি ও অধিবাস অনুষ্ঠানের আয়োজন করা হবে।৪ সেপ্টেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।…

Read Full News