Headlines

চাকরির অফার ও সেলাই মেশিন বিতরণ, মুক্তধারায় বিশেষ উদ্যোগ

আগরতলার মুক্তধারা মিলনায়তনে আয়োজিত হলো চাকরির অফার প্রদান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে যোগ্য প্রার্থীদের হাতে চাকরির অফার তুলে দেওয়ার পাশাপাশি স্বনির্ভরতার লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরির এই উদ্যোগে উপকৃত হন বহু মানুষ।

Read Full News

ঢুকলি বাজারে ১৩৭তম ‘মন কি বাত’, উপস্থিত মন্ত্রী-বিধায়িকা সহ বিজেপি নেতৃত্ব

১৪ বাধারঘাটের ৪৫ নম্বর ওয়ার্ডের ৫৫ নম্বর বুথের অন্তর্গত ঢুকলি বাজারে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৭তম পর্ব। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে একত্রিত হয়ে অনুষ্ঠানটি শোনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা মীনা রানী সরকার, মণ্ডল সভাপতি মনীষ দেব সহ অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে এদিন কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও আগ্রহ।…

Read Full News

বুথকর্মীদের সঙ্গে ‘মন কি বাত’ শুনলেন মন্ত্রী সুধাংশু দাস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৭তম পর্ব আজ বিজেপির ফটিকরায় মণ্ডলের অন্তর্গত কৃষ্ণনগর ১০ নম্বর বুথের কার্যকর্তাদের সঙ্গে বসে শুনলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।বুথ পর্যায়ের দলীয় কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ও করেন মন্ত্রী। অনুষ্ঠানে দলীয় কার্যকর্তাদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Read Full News

নেশাগ্রস্ত TS R কর্মীর বেপরোয়া গাড়ির ধাক্কায় মুমূর্ষু পথচারী, ইন্দিরানগরে চাঞ্চল্য!

সোনামুড়া-মেলাঘর সড়কের ইন্দিরানগর কলোনি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪৫ বছর বয়সী এক পথচারী। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে প্রথমে একটি অটোকে ধাক্কা মারার পর রাস্তার পাশে থাকা পথচারীকে সজোরে ধাক্কা দেন এক TS R কর্মী।স্থানীয় সূত্রে জানা গেছে, ইন্দিরানগর কলোনির বাসিন্দা দীপক দাস মূল সড়কের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়…

Read Full News

মর্মান্তিক দুর্ঘটনায় কবি-শিক্ষক প্রীতমের মৃত্যু, পরিবারের পাশে অর্থমন্ত্রী

উদয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সরকারি বিদ্যালয়ের শিক্ষক তথা বিশিষ্ট কবি, লেখক ও প্রকাশক প্রীতম ভট্টাচার্য। গত ২৬ আগস্ট বুধবার বিবেক সংঘ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার আগরতলার আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক প্রয়াণে উদয়পুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।শনিবার উদয়পুর জগন্নাথ চৌমুহনী এলাকার প্রীতম ভট্টাচার্যের বাসভবনে যান…

Read Full News

🚨 নাবালকের হাতে বাইক-স্কুটি, সোনামুড়ায় দুই মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সোনামুড়া এলাকায় ভেহিকেল চেকিং চলাকালীন নাবালকদের হাতে থাকা একটি বাইক ও একটি স্কুটি আটক করে পুলিশ। সোনামুড়া গার্লস স্কুল থেকে সোনামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায় যানবাহন পরীক্ষা করার সময় এই ঘটনা সামনে আসে।জানা যায়, আটক দুই নাবালক অভিভাবকের কাছ থেকে চাবি নিয়ে বাইক ও স্কুটি নিয়ে সোনামুড়া শহরে ঘুরতে বেরিয়েছিল। পরে সংশ্লিষ্ট গাড়ির মালিক…

Read Full News

সম্পত্তির বিবাদে রক্তাক্ত কমলপুর! ছোট ভাই খুনের অভিযোগ, গ্রেফতার ৩

জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কমলপুর থানার বামনছড়া পঞ্চায়েতের গুরুচরণ গৌড়পাড়া এলাকায়। পরিবারের ছোট ছেলে জয় সিং গৌড় (৩৫)-কে খুনের অভিযোগ উঠেছে তাঁরই পরিবারের সদস্যদের বিরুদ্ধে।জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৯টা নাগাদ জায়গা-সম্পত্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে…

Read Full News

চুরি যাওয়া সোনা বিক্রি করতে এসে পুলিশের জালে যুবক!

চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রি করতে এসে পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পূর্ব থানার পুলিশ। অভিযোগ, চুরি যাওয়া স্বর্ণালংকার বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকেই ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া বলে সন্দেহ করা স্বর্ণালংকার উদ্ধার হয়েছে বলে জানা গেছে।আটক যুবককে…

Read Full News

রোদে প্রার্থনা সভার অভিযোগ! স্কুলের দাবিতে রাস্তায় ছাত্রছাত্রীরা

দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে রাস্তায় নামল স্কুলের ছাত্রছাত্রীরা। শনিবার দক্ষিণ চড়িলাম রামনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দীপিকা দেববর্মার নির্দেশে তাদের দীর্ঘ সময় রোদের মধ্যে দাঁড় করিয়ে প্রার্থনা সভা করানো হয়। এতে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ তাদের।শুধু প্রার্থনা সভা নয়, বিদ্যালয়ে পানীয় জলের…

Read Full News

দক্ষিণ মাছমারায় নতুন অ্যাম্বুলেন্স, জনসেবায় বড় উদ্যোগ বিধায়ক ভগবান দাসের

পাবিয়াছড়া বিধানসভা এলাকার মানুষের চিকিৎসা পরিষেবায় আরও একধাপ এগিয়ে এল জনসেবা। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে দক্ষিণ মাছমারা এলাকার ‘বাবা লোকনাথ মহিলা স্বনির্ভর গোষ্ঠী’ (SHG)-র সদস্যদের হাতে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স তুলে দিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস।নতুন এই অ্যাম্বুলেন্সটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত…

Read Full News