Headlines

১ সেপ্টেম্বর থেকে কৃষক সভার রাজ্য সম্মেলন, আস্তাবলে প্রকাশ্য সমাবেশ

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর আস্তাবলে একটি প্রকাশ্য সমাবেশেরও আয়োজন করা হয়েছে।শনিবার কৃষক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর এবং সহসম্পাদক রতন দাস। তাঁরা জানান, রাজ্যের কৃষক ও…

Read Full News

🚨 আমতলী বাইপাসে পুলিশের জালে দুই সন্দেহভাজন চোর, গাড়ি আটক

আমতলী থানার পুলিশের অভিযানে গাড়ি সহ আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। পুলিশের দাবি, আটক দু’জনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ রয়েছে।আটক ব্যক্তিরা হলেন রাজীব সাহা, বাড়ি দক্ষিণ নারায়ণপুর এবং প্রণব দাস, বাড়ি মলয়নগর। জানা গেছে, গতকাল গভীর রাতে আমতলী বাইপাস এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। একই সঙ্গে তাদের ব্যবহৃত গাড়িটিও আটক করা হয়েছে।চুরির ঘটনাগুলির…

Read Full News

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের আগেই আটক TET উত্তীর্ণরা!

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন TET উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। তবে কর্মসূচি শুরুর আগেই টাউন হল সংলগ্ন এলাকায় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।জানা যায়, দীর্ঘদিন ধরে নিয়োগের দাবিতে সরব TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তার আগেই টাউন হলের সামনে পুলিশি হস্তক্ষেপে তাদের কর্মসূচি কার্যত…

Read Full News

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, আগরতলা প্রেস ক্লাবে রোটারি ক্লাব অফ আগরতলা ফেমিনার উদ্যোগে উৎসব

ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। Rotary Club of Agartala Femina-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের রাখি পরিয়ে দেন ক্লাবের সদস্যরা।অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের প্রেসিডেন্টসহ উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা। রাখি বন্ধনের মধ্য দিয়ে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরা…

Read Full News

মোবাইল চুরির অভিযোগে জিবি হাসপাতালে আটক নেশাগ্রস্ত যুবতী

আগরতলার জিবি হাসপাতালে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হাসপাতাল চত্বরে একটি মোবাইল চুরির ঘটনায় এক যুবতীকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, আটক যুবতীকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয় বিষয়টি। মোবাইল চুরির…

Read Full News

মনোশ্রীর পাশে অর্থ সহায়তার হিসাব ও হুমকির অভিযোগ, পশ্চিম জেলার দ্বারস্থ দুই সচেতন নাগরিক

মনোশ্রীর দ্রুত সুস্থতা কামনা করে যখন সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন, তখনই উঠল নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।সুস্মিতা নন্দী নামে এক মহিলা সামাজিক মাধ্যমে মনোশ্রীর বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অভিযোগ, এরপর বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে আজ পশ্চিম জেলার…

Read Full News

তিন বছর ধরে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন উজান পাথালিয়ার বাসিন্দারা!

জম্পুইজলা মহকুমার প্রত্যন্ত উজান পাথালিয়া ঘাট এলাকার বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসী ও যানবাহন চালকদের মধ্যে। অভিযোগ, প্রায় তিন বছর ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।বিশ্রামগঞ্জ–দেওয়ানবাজারের ১১ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন হেডকোয়ার্টারের সামনে জাতীয় সড়ক থেকে শুরু হয়ে পাথালিয়া ঘাট, উজান পাথালিয়া ঘাট হয়ে গুনিরাইবাড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটির বিভিন্ন…

Read Full News

টিটিএএডিসির ক্ষমতায়ন নিয়ে আগরতলায় সেমিনার, উপজাতি উন্নয়নে জোর ARTIST-এর

আগরতলা প্রেস ক্লাবে Assembly of Retired Tribals Intellectuals & Scholars of Tripura (ARTIST)-এর উদ্যোগে টিটিএএডিসির ক্ষমতায়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বক্তব্য রাখেন রাজ্য সরকারের প্রাক্তন আইন সচিব দাতামোহন জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীর দেববর্মা, ডা. সত্যরঞ্জন দেববর্মা ও ধীরাজ দেববর্মাসহ অন্যান্য বিশিষ্টজনেরা।সেমিনারে টিটিএএডিসির ক্ষমতায়ন, উপজাতি সমাজের উন্নয়ন এবং স্বশাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা…

Read Full News

সাতসকালে বড়মুড়ায় ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৩!

শনিবার সকালে তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন।জানা গেছে, আগরতলার দিক থেকে যাত্রী নিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল একটি সুজুকি মারুতি গাড়ি। বনকুমারী মন্দিরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মারুতি গাড়িতে থাকা দুই মহিলা ও ৬২ বছর…

Read Full News

🩸 শহিদ স্মরণে রক্তদান, ডুকলিতে ২১ জনের মানবিক উদ্যোগ

খাদ্য আন্দোলনের শহিদ দিলীপ, তরুণ ও অরবিন্দ এবং যুব নেতা রাজ্যেশ্বর ও সুমিত্রা সিনহার শহিদান দিবস উপলক্ষে ডুকলিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এসএফআই ও ডিওয়াইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে সিপিআই(এম) ডুকলি মহকুমা কার্যালয়ে এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে মোট ২১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, এসএফআই রাজ্য সম্পাদক…

Read Full News