Headlines

লেফুঙ্গায় শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে লেফুঙ্গায়। এ উপলক্ষে লেফুঙ্গা বাজারস্থিত মহারাজার মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথা দলের লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি দীপক দেববর্মা, দলের যুব ও নারী সংগঠনের নেতৃত্বসহ স্থানীয় বাসিন্দারা।অনুষ্ঠানে…

Read Full News

ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, পলাতক গাড়ি

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র নয়ন দেবনাথ। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই শিব মন্দিরের সামনে জাতীয় সড়কে।দুর্ঘটনায় গুরুতর আহত নয়নকে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রিপারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িটির সন্ধানে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ…

Read Full News

প্রজ্ঞা ভবনে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে প্রজ্ঞা ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মহারাজার অবদান ও দূরদর্শী চিন্তাধারার কথা স্মরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মাসহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। যথাযোগ্য মর্যাদায় মহারাজার জন্মদিন উদযাপন করা হয়।

Read Full News

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্সদের গণবিক্ষোভ

১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগরতলায় গণবিক্ষোভ কর্মসূচি পালন করল ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা স্টেট কমিটি। সংগঠনের উদ্যোগে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় প্রায় দুই ঘণ্টার এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের কনভেনার ড. ভোপাল চন্দ্র সিনহাসহ অন্যান্য নেতৃত্ব। এদিন বক্তারা তাঁদের ১১…

Read Full News

আগরতলায় শাহজাহানের বাড়ি ও দোকানে ইডির হানা

আগরতলার আখড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব ও পিইসি ব্রিক ফিল্ড এলাকায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একইসঙ্গে বটতলা বাজারে শাহজাহানের দোকানেও অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। অভিযানের বিষয়ে শাহজাহান মিয়া নিজে কী বলছেন, তা জানার…

Read Full News

জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল-ল্যাপটপ চুরি, গ্রেফতার ১

আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। গত ১৭ আগস্ট এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে সামগ্রী দুটি চুরি হয় বলে অভিযোগ।ঘটনার পর এনসিসি থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে চুরি…

Read Full News

‘দিমাগি নকশাল’ মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব। কৈলাসহরে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি মহারাজার অবদান নিয়ে আলোচনা করেন তিনি।অরিন্দম দেবের অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মহারাজা বীর বিক্রমকে তাঁর প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। বর্তমান সরকার মহারাজার…

Read Full News

৪৯ বছরে উপজাতি ছাত্র ইউনিয়ন, ছাত্র-যুব ভবনে প্রতিষ্ঠা দিবস পালন

উপজাতি ছাত্র ইউনিয়নের ৪৯তম প্রতিষ্ঠা দিবস আজ ছাত্র-যুব ভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।

Read Full News

বিজেপি কার্যালয়ে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে বিজেপি প্রদেশ কার্যালয়ে। এ উপলক্ষে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা এবং আধুনিক ত্রিপুরা গঠনে…

Read Full News

মুদ্রণ দপ্তরে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রমকে

আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বড়দোয়ালিস্থিত মুদ্রণ ও লিখন সামগ্রী বিভাগে। এ উপলক্ষে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। মহারাজার দূরদর্শী চিন্তাভাবনা ও আধুনিক ত্রিপুরা গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন…

Read Full News