Headlines

চিনিবাগান নাকায় ১০ লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার, বিলাসবহুল গাড়িসহ আটক ২

উনকোটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্যের দাবি। সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদারের দাবিতে সাংবাদিকদের পক্ষ থেকে উনকোটি জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়ার পরপরই একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ।গতকাল কুমারঘাট শহরে প্রায় ৪০ লক্ষ টাকার নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই কৈলাশহরের চিনিবাগান নাকা পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ…

Read Full News

জিবির ইমার্জেন্সির সামনে আধঘণ্টা অ্যাম্বুলেন্সে সংকটজনক রোগী, পরে নিরাপত্তাকর্মীদের তৎপরতায় চিকিৎসা

আগরতলার জিবি হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে সংকটজনক এক রোগীকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গুরুতর অবস্থায় থাকা ওই রোগীকে প্রায় আধঘণ্টা অ্যাম্বুলেন্সের মধ্যেই অপেক্ষা করতে হয়।জানা গেছে, জিরানিয়া এলাকার বাসিন্দা দিব্যেন্দু চৌধুরী নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জিরানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়।অভিযোগ,…

Read Full News

গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে উত্তেজনা, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

শনিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসার জেরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চড়িলামের উত্তর মুরা এলাকা। ঘটনায় নারায়ণ চন্দ্র দেবসহ তাঁর পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মুরা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দেব পাশের জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে একই এলাকার আবু সালেহের সঙ্গে তাঁর…

Read Full News

ধর্মনগরে DYFI-এর বিক্ষোভ, ভোটার তালিকা ও TET ইস্যুতে সরব যুব সংগঠন

ধর্মনগরে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং TET উত্তীর্ণদের আন্দোলনে পুলিশের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল DYFI। ভোটার তালিকা সংশোধন ও TET উত্তীর্ণদের নিয়োগের দাবিকে ঘিরে বামপন্থী সংগঠনগুলির প্রতিবাদ কর্মসূচি রাজ্যজুড়ে অব্যাহত রয়েছে।শনিবার দুপুর ১টা নাগাদ ধর্মনগর সিপিআই(এম) জেলা কার্যালয়ের সামনে থেকে DYFI ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে মিছিল শুরু হয়। শহরের…

Read Full News

🚨 আমবাসা নাকা চেকপোস্টে বড়সড় সাফল্য

আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে গাড়ির চাকার ভিতর থেকে প্রায় ১০০ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এরপর গাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে আরও বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার করে পুলিশ।ঘটনায় গাড়ির চালক অখিলেশ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি বিহারের পাটনায়। আটক হুন্ডাই গাড়িটির…

Read Full News

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের দ্বিবার্ষিক সম্মেলন

আগরতলার জগন্নাথবাড়ি এলাকার স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনকে ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Read Full News

চার্চে চোরের হানা, খোয়া গেল মিউজিক সিস্টেম ও গ্যাস সিলিন্ডার

জিরানিয়া থানাধীন নারায়ণ কামি এলাকায় ব্যাপটিস্ট চার্চে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে চার্চে ঢুকে মিউজিক সিস্টেম ও গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেয় চোরের দল।সকালে চার্চ খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে ডিকন জিতেন দেববর্মার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিরানিয়া থানার পুলিশ। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।চার্চের মতো ধর্মীয় প্রতিষ্ঠানেও চোরের হানায় উদ্বেগ…

Read Full News

টেলিকম পরিষেবা নিয়ে বৈঠক, TAC সভায় বিপ্লব-রাজীব

আগরতলার কামান চৌমুহনীস্থিত ‘দূর সঞ্চার ভবন’-এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হল ‘টেলিকম অ্যাডভাইজরি কমিটি’ (TAC)-র গুরুত্বপূর্ণ সভা। সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব ও সাংসদ রাজীব ভট্টাচার্য।বৈঠকে রাজ্যের টেলিকম পরিষেবা, পরিকাঠামো এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যে উন্নত ও নিরবচ্ছিন্ন টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।

Read Full News

তিপরা মথা বিধায়কদের সঙ্গে বৈঠক, নতুন ডিজি নিয়োগ নিয়েও মুখ খুললেন মুখ্যমন্ত্রী

তিপরা মথা দলের বিধায়কদের সঙ্গে বৈঠক এবং রাজ্যে নতুন ডিজি নিয়োগ—দুই গুরুত্বপূর্ণ বিষয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।তিপরা মথা ও বিজেপির মধ্যে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সমন্বয় নিয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে। এদিন বিধায়কদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সামনে…

Read Full News

🩸 রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষায় মহারানী তুলসীবতী স্কুল

আগরতলার মহারানী তুলসীবতী স্কুলে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি। রক্তদানের পাশাপাশি সাধারণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

Read Full News