Headlines

নির্মাণকাজের আগুনের ছিটকে আহত মা-ছেলে, পুরাতন মোটর স্ট্যান্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা: রাজধানীর পুরাতন মোটর স্ট্যান্ডে পি আর এম সেন্ট্রাল পয়েন্ট পার্কিং জোনের নির্মাণকাজ চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, নির্মাণস্থলে উপর থেকে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুনের ছিটকে পড়া অংশ রাস্তা দিয়ে যাওয়া এক মা ও তাঁর ছেলের গায়ে পড়ে।মাথায় হেলমেট থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনায় মা-ছেলে আহত হন বলে জানা গেছে।…

Read Full News

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, ক্ষোভে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ বেজিমারাবাসীর

সোনামুড়া: প্রায় এক বছর ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন বেজিমারা ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বুধবার সকাল ১০টা নাগাদ সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করেন এলাকাবাসী।অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমারটি বিকল হয়ে রয়েছে। জোড়াতালি দিয়ে কোনওরকমে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা হলেও সমস্যার স্থায়ী সমাধান…

Read Full News

🌊 হাওড়া রিভার ফ্রন্টের উদ্বোধন, নতুন সাজে আগরতলার জলপথ

আগরতলা: আগরতলায় হাওড়া রিভার ফ্রন্টের উদ্বোধন হলো মঙ্গলবার। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারসহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।উদ্বোধনকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। শহরের সৌন্দর্যায়ন, নাগরিকদের বিনোদন এবং হাওড়া নদীকে কেন্দ্র করে নতুন আকর্ষণ তৈরির লক্ষ্যেই এই রিভার ফ্রন্ট…

Read Full News

তেলিয়ামুড়ায় নাবালিকা ধর্ষণ: দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি DYFI-AIDWA-র

তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা পঞ্চায়েতের ডি.এম. কলোনী এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে ওই নাবালিকার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে।ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে খোয়াই…

Read Full News

ব্যাংক কর্মীদের বিক্ষোভ, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর বন্ধের ঘোষণা!

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিশালগড় স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন সরকারি ব্যাংকের কর্মচারীরা। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকের সামনে জড়ো হয়ে নিজেদের বিভিন্ন দাবি নিয়ে সরব হন কর্মীরা।বিক্ষোভকারীদের দাবি, তাঁদের দাবি পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকবে। এদিন কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী…

Read Full News

৩০ লক্ষ টাকার ঋণ, ক্রোক বাড়ি! অসুস্থ বৃদ্ধ মা-বাবা নিয়ে পথে সুকমল

তেলিয়ামুড়া: প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে ফের ক্রোক করা হলো তেলিয়ামুড়ার গৌরাঙ্গ টিলা এলাকার একটি বাড়ি। মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে দেওয়ার পর বাড়িটি পুনরায় ক্রোক করে ঋণ প্রদানকারী সংস্থা চোলা ম্যান্ডেলাম ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড।জানা গেছে, ২০২৪ সালে ব্যবসায়িক প্রয়োজনে…

Read Full News

🗳️ রাত পর্যন্ত ব্লকে ব্লকে পৌঁছল ভিলেজ ভোটের ব্যালট

আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন ব্লকে পাঠানো হয়েছে ভোটের জন্য প্রিন্ট করা ব্যালট পেপার।আগরতলা সরকারি মুদ্রণালয়ে ছাপা হচ্ছে নির্বাচনের ব্যালট পেপার। সেখান থেকে সেগুলি পর্যায়ক্রমে বিভিন্ন ব্লকে পাঠানো হচ্ছে। এরপর নির্ধারিত প্রক্রিয়া মেনে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের আগে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে…

Read Full News

দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ! প্রবীর দে মৃত্যুর ঘটনায় তেলিয়ামুড়া থানায় মামলা

তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার নতুন মোড়। প্রথমদিকে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ ওঠায় শুরু হয়েছে নতুন করে তদন্ত।গত ১৭ সেপ্টেম্বর রাতে মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে মৃত যুবকের পরিচয় জানা যায়—তিনি…

Read Full News

‘গো-ব্যাক’ স্লোগানে উত্তপ্ত ধর্মনগর কলেজ, বিক্ষোভের মুখে বর্ণালী গোস্বামী!

ধর্মনগর কলেজ চত্বরে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীকে ঘিরে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার কলেজে তাঁকে প্রবেশ ও সেখান থেকে বেরিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) কর্মী-সমর্থকরা।বিক্ষোভকারীদের তরফে বর্ণালী গোস্বামীর বিরুদ্ধে ‘গো-ব্যাক’ স্লোগান দেওয়া হয়। মুহূর্তের মধ্যে কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। গণবিক্ষোভের জেরে পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় নিরাপত্তাকর্মীরা।বিক্ষোভের মাঝে বর্ণালী গোস্বামীকে ঘিরে…

Read Full News

🐒 বাঁশঝাড়ে বিরল লজ্জাবতী বানর, কাঞ্চনপুরে চাঞ্চল্য

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরের ডায়েনছড়া (পেঁচাছড়া) এলাকায় বাঁশঝাড় থেকে উদ্ধার হল বিরল প্রজাতির লজ্জাবতী বানর। মঙ্গলবার এলাকায় প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই বন দফতরে খবর দেওয়া হয়।খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বানরটিকে নিরাপদে উদ্ধার করে একটি ঝুড়িতে রাখেন। বর্তমানে বন দফতরের তত্ত্বাবধানে প্রাণীটির প্রয়োজনীয় পরিচর্যা করা হচ্ছে।বন দফতর সূত্রে জানা গেছে, সুস্থ…

Read Full News