Headlines

দুর্গাপূজায় সরকারি কর্মীদের বড় সুখবর, বাড়ল উৎসব অগ্রিম ও অনুদান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য উৎসব অগ্রিম ও উৎসব অনুদানের পরিমাণ বাড়ানোর ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবছরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি-সহ বিভিন্ন শ্রেণির কর্মীরা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত উৎসব অগ্রিম পাবেন।সরকারি ঘোষণায় জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও হোমগার্ডদের জন্য ৫ হাজার টাকা এবং আশা কর্মীদের জন্য ২ হাজার…

Read Full News

চন্দ্রনাথ ঠাকুরপাড়ায় এনডিএর নির্বাচনী সভা, প্রচারে বিধায়ক পিনাকী দাস চৌধুরী

কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এডিসি রাধাচরণ ভি.সি.-র চন্দ্রনাথ ঠাকুরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হলো এনডিএ জোটের যৌথ নির্বাচনী সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী।সভা থেকে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সামাজিক অগ্রগতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি জোট সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান বক্তারা। এলাকার উন্নয়নমূলক…

Read Full News

থানার অদূরেই প্রকাশ্যে জুয়ার আসর? মোটরস্ট্যান্ডে অভিযোগ ঘিরে চাঞ্চল্য

আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় পূর্ব আগরতলা থানার অদূরেই প্রকাশ্যে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট বোর্ডকে কেন্দ্র করে এই জুয়ার কারবার চলছে।স্থানীয় সূত্রের অভিযোগ, পূর্ব আগরতলা থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বে ‘টিংকু’র বোর্ডকে কেন্দ্র করে নিয়মিত জুয়ার আসর বসে। বিষয়টি পুলিশকে জানানো হলেও প্রথমদিকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ…

Read Full News

আর্চারিতে নতুন প্রতিভার খোঁজ, প্রশিক্ষণ শিবিরে দীপা কর্মকারের অনুপ্রেরণা

আগরতলার ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো সাত দিনব্যাপী আর্চারি ট্রেনিং ক্যাম্প। ছোট ও তরুণ খেলোয়াড়দের আর্চারি খেলায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর লতানাথ, ত্রিপুরা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর রঞ্জন ঘোষ, স্পোর্টস ডিরেক্টর…

Read Full News

নির্ভয়ে ভোটদানের বার্তা, মান্দাইয়ে যৌথ বাহিনীর ফ্ল্যাগ মার্চ

আগামী ২৮ সেপ্টেম্বর ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে বুধবার মান্দাই থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়।মান্দাই থানা, বিএসএফের ১০৪ ব্যাটেলিয়ন এবং টি.এস.আর-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ফ্ল্যাগ মার্চ মান্দাই থানা থেকে শুরু হয়ে থানার অধীন বিভিন্ন এলাকা পরিদর্শন করে…

Read Full News

বেহাল রাস্তা সংস্কারে বরাদ্দ বিধায়ক তহবিলের অর্থ, স্বস্তির আশায় বড়লুঙ্গার কৃষকরা

মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বড়লুঙ্গা এলাকায় কৃষকদের দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে। কৃষিজ পণ্য জমি থেকে বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন এলাকার কৃষকরা। তাঁদের ব্যবহৃত বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মার বিধায়ক তহবিলের অর্থে।স্থানীয় সূত্রে জানা যায়, বড়লুঙ্গা এলাকায় বহু কৃষক ধান, সবজি-সহ…

Read Full News

এডিসি ভিলেজ কমিটি নির্বাচন: কাঠালিয়ায় প্রথম দিন ভোট দিলেন ২৪ ভোটকর্মী

আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে কাঠালিয়া ব্লকে শুরু হয়েছে নির্বাচনী কাজে নিযুক্ত কর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া। বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ কাঠালিয়া ব্লক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামীকালও চলবে এই ভোটগ্রহণ।রিটার্নিং অফিসার তথা ব্লকের বিডিও দীপতনু দেববর্মা জানান, কাঠালিয়া ব্লকের অন্তর্গত পাঁচটি ভিলেজ কমিটিতে মোট ৩৭টি আসন রয়েছে। নির্বাচনী দায়িত্বে নিযুক্ত কর্মীরা ১৫ নম্বর আবেদনপত্র পূরণ…

Read Full News

দীর্ঘদিনের দাবি পূরণ, চন্দ্রপুর গর্জন টিলায় শুরু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ

উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় দীর্ঘদিনের দাবির পর অবশেষে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে চলেছে। প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই কেন্দ্রকে ঘিরে এলাকাজুড়ে খুশির আবহ।বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভূমি পূজনের মধ্য দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, জেলা পরিষদের সহ-সভাপতি সুজন সেন,…

Read Full News

ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে অমরপুর–গন্ডাছড়া সড়কে পথ অবরোধে বসেন একদল উপজাতি মহিলা। বুধবার সাতচনদরাই পাড়া এলাকায় এই অবরোধের জেরে সড়কে যান চলাচল ব্যাহত হয়।অভিযোগ, ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কেটে ফেলা হলেও ক্ষতিগ্রস্তদের এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান না…

Read Full News

পুজোর আগে মহারাজগঞ্জে যানজট রুখতে ট্রাফিকের বৈঠক

আসন্ন শারদ উৎসবকে সামনে রেখে মহারাজগঞ্জ বাজারে যানজট ও ট্রাফিক বিধি লঙ্ঘন রুখতে উদ্যোগী হল ট্রাফিক দপ্তর। বাজারের ব্যবসায়ীদের নিয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।মহারাজগঞ্জ বাজারে প্রতিদিনই ছোট, বড় ও মাঝারি আকারের বিভিন্ন যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। এর পাশাপাশি অনেক ক্ষেত্রেই ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। শারদ উৎসবের সময় বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়…

Read Full News