Headlines

বিরোধীদের সময়মতো যোগ্য জবাব দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

বিরোধীদের বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি বলেন, সময় এলেই বিরোধীদের যোগ্য জবাব দেওয়া হবে।মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিরোধীদের রাজনৈতিক সমালোচনার মোকাবিলায় শাসক দলও পাল্টা রাজনৈতিকভাবে জবাব দেওয়ার প্রস্তুতি রাখছে।

Read Full News

বিয়ের পিঁড়ি থেকে উদ্ধার নাবালিকা, মেলাঘরে প্রশাসনের অভিযানে ভেস্তে গেল বাল্যবিবাহ

মেলাঘর, ৩০ জুন: সিপাহিজলা জেলার মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হলো একটি বাল্যবিবাহ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিয়ের পিঁড়ি থেকেই এক নাবালিকা কন্যাকে উদ্ধার করে প্রশাসন।স্থানীয় সূত্রে জানা গেছে, নাবালিকার বিয়ের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এমন সময় খবর পেয়ে প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নথিপত্র যাচাই…

Read Full News

বিশালগড়ে অপহরণ-ছিনতাই কাণ্ডে বড় সাফল্য! রঘুনাথপুর রেলস্টেশন থেকে দুই সন্দেহভাজন আটক, উদ্ধার গাড়ি

বিশালগড়: বিশালগড়ে সাম্প্রতিক ছিনতাই ও অপহরণ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে পুলিশ। রবিবার রঘুনাথপুর রেলস্টেশন এলাকা থেকে পায়েল আলম ও জুয়েল মিয়া নামে দুই সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে। একইসঙ্গে একটি গাড়িও পুলিশ জব্দ করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সংঘটিত লুটপাট ও অপহরণের ঘটনার তদন্তে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের…

Read Full News

রাহুল গান্ধীর জন্মদিনে সবুজের বার্তা, গান্ধীঘাটে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি

আগরতলা, ১৯ জুন: Rahul Gandhi-র জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে রাজধানীর Gandhighat এলাকায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যুব কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মীরা অংশ নেন এবং একাধিক চারা গাছ…

Read Full News

পাঁচ দফা দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, ৮-৯ আগস্ট যৌথ সম্মেলন

আগরতলা, ৪ আগস্ট: বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে নিয়োগ এবং বদলি নীতি সংশোধন-সহ পাঁচ দফা দাবিতে সরব হল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবিগুলি তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই…

Read Full News

দুর্গাপূজায় বিধিনিষেধ নিয়ে শান্তিরবাজার থানায় বৈঠক, পূজা কমিটিগুলিকে পুলিশের বার্তা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শান্তিরবাজার থানার উদ্যোগে পূজা কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার থানার অধীনে থাকা বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।পুলিশের পক্ষ থেকে পূজা কমিটিগুলিকে সরকারি বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে চলার পাশাপাশি পুজোর দিনগুলিতে সতর্ক থাকার…

Read Full News

ত্রিপুরার বন ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের সূচনা, উদ্বোধন হল ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ অ্যাপ

আগরতলা, ৩০ মে : ত্রিপুরার বন ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন অধ্যায়ের সূচনা হলো। টেকসই জলাধারভিত্তিক বন ব্যবস্থাপনা প্রকল্প এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে ‘ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওস্পেশিয়াল সলিউশন’ (FIGS) অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে অ্যাপ্লিকেশনটির উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এসময় উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান সচিব রবীন্দ্র কুমার সামল-সহ বন দপ্তরের…

Read Full News

স্বনির্ভরতার পথে গ্রামীণ নারীরা! ঊনকোটিতে স্বসহায়ক দলের বায়ার-সেলার মিট অনুষ্ঠিত

কৈলাশহর, ১ জুন: গ্রামীণ স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বায়ার-সেলার মিট। সোমবার ঊনকোটি জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের স্বসহায়ক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের উৎপাদিত হস্তশিল্প, খাদ্যপণ্যসহ বিভিন্ন সামগ্রী সম্ভাব্য ক্রেতা ও বিপণন…

Read Full News

লঙ্কামুড়ায় সাড়ে তিন বছরের কন্যাসহ নিখোঁজ গৃহবধূ, থানায় অভিযোগ স্বামীর

পশ্চিম আগরতলার লঙ্কামুড়া পালপাড়া থেকে সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ গৃহবধূ সোনিয়া দাস। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ বাপের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর থেকে মা ও মেয়ের কোনও খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা জানান, বাপের বাড়ি, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং কর্মস্থলে খোঁজ করেও তাঁদের সন্ধান মেলেনি।…

Read Full News

সরকার নয়, নিজের টাকায় রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক!

কুমারঘাট, ৩০ জুন: উন্নয়নের দাবি আর রাজনৈতিক ভাষণের ভিড়ে বাস্তবের চিত্র যেন একেবারেই ভিন্ন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কুমারঘাট মহকুমার ফটিকরায়–কুমারঘাট প্রধান সড়কের বিদ্যাসাগর সেতু সংলগ্ন অংশ। বড় বড় গর্তে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কথা জানানো…

Read Full News