ধর্মনগরে সিপিআই(এম)-এর ৭ কিমি পদযাত্রা, ছয় দফা দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা
উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ভাগ্যপুর এলাকায় ছয় দফা দাবিকে সামনে রেখে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার আয়োজন করল সিপিআই(এম)। চন্দ্রপুর বাজার থেকে ভাগ্যপুর আলমবাজার পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মসূচিতে দলের নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।পদযাত্রায় অংশ নেন ধর্মনগরের প্রাক্তন বিধায়ক তথা সিপিআই(এম) নেতা অমিতাভ দত্ত, রতন রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব। কর্মসূচি চলাকালীন বিভিন্ন…
