Headlines

NEET-এ সাফল্য, বিশালগড়ের ইমরানকে বাড়িতে গিয়ে সংবর্ধনা বিধায়ক সুশান্ত দেবের

NEET পরীক্ষায় সাফল্য অর্জন করে বিশালগড়ের নাম উজ্জ্বল করলেন চন্দননগর এলাকার মেধাবী ছাত্র ইমরান খান। তার এই কৃতিত্বে আনন্দের আবহ তৈরি হয়েছে এলাকাজুড়ে।শনিবার ইমরান খানের বাড়িতে পৌঁছে তাকে সংবর্ধনা জানান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। ফুল ও শুভেচ্ছা জানিয়ে তিনি ইমরানের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতের চিকিৎসক জীবনের জন্য শুভকামনা জানান।সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে…

Read More

গরু চুরি কাণ্ডে বড় সাফল্য! চার গবাদি পশুসহ দুই সহোদর চোর গ্রেপ্তার

বিশ্রামগঞ্জ এলাকায় গবাদি পশু চুরির ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। চুরি যাওয়া চারটি গবাদি পশু উদ্ধার করার পাশাপাশি টি আর ০১ডি১৭৩৯ নম্বরের একটি বলেরো গাড়িসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে।ধৃতদের নাম মহাসিম মিয়া ও ওয়াসিম মিয়া। সম্পর্কে তারা সহোদর ভাই। তাদের বাড়ি সিপাহিজলা জেলার কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া মোল্লা চৌমুহনী এলাকায়। কলমচৌড়া থানার পুলিশ তাদের…

Read More

‘নেতাজির নাম মুছে দেওয়া হয়েছে’— তীব্র ক্ষোভে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের নাম থেকে ‘নেতাজি সুভাষ’ অংশটি সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কোনো প্রতিষ্ঠান থেকে মুছে দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তিনি এই সিদ্ধান্তের তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার…

Read More

রাতের অন্ধকারে কৈলাসহরে বিজেপি জেলা কমিটির সদস্যের দোকানে দুঃসাহসিক চুরি-ভাঙচুর, তদন্তে পুলিশ

ঊনকোটি জেলার কৈলাসহর শহরের হকার্স কর্নার এলাকায় রাতের অন্ধকারে এক দুঃসাহসিক চুরি ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত দোকানটি স্থানীয় দর্জি এবং বিজেপির ঊনকোটি জেলা কমিটির সক্রিয় সদস্য হিমাংশু দাসের।প্রায় ৪০ বছর ধরে হকার্স কর্নার এলাকায় কাপড় সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছেন হিমাংশু দাস। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর…

Read More

দিল্লিতে তরুণদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

দিল্লিতে আন্দোলনরত তরুণদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করল বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলি।শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-যুব অংশ নেন। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন এবং ঘটনার তীব্র নিন্দা জানান।প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গণতান্ত্রিকভাবে আন্দোলনরত তরুণদের উপর বলপ্রয়োগ গণতান্ত্রিক…

Read More

মেলারমাঠে সিপিআই(এম) রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক সাংগঠনিক ও রাজনৈতিক ইস্যুতে আলোচনা

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন কর্মসূচি নিয়ে শুরু হয়েছে সিপিআই(এম)-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। আগরতলার মেলারমাঠস্থিত দশরথ দেব ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব ও রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।বৈঠকে রাজ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভিসি (ভিলেজ কমিটি) নির্বাচন, আগামী ১০ আগস্টের কর্মসূচি এবং ২১ আগস্ট কিউবার প্রয়াত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে স্মরণে…

Read More

আগরতলা স্মার্ট সিটির রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিক এবং পুর নিগমের অন্যান্য কর্মকর্তারা।পরিদর্শনকালে বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। রাস্তার মান, ড্রেন নির্মাণের গুণগত মান এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের…

Read More

তুলামুড়া–বড়পাথরী সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন, পুলিশি অভিযানে আটক বিক্ষোভকারীরা

উদয়পুর মহকুমার তুলামুড়া থেকে বড়পাথরী পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে চলা আন্দোলনে পুলিশের হস্তক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ধূপতলি বাজার এলাকায় পথ অবরোধে শামিল হওয়া একাধিক আন্দোলনকারীকে পুলিশ আটক করে নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে…

Read More

বাবা-মাকে শেষবার ভালোবাসার বার্তা, আগরতলায় ইঞ্জিনিয়ারিং ছাত্র রোহন গিরির রহস্যজনক মৃত্যু

আগরতলার চানমারী এলাকায় এক মেধাবী ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রের নাম রোহন গিরি। মৃত্যুর আগে তিনি বাবা-মায়ের উদ্দেশে ভালোবাসা ও কৃতজ্ঞতার বার্তা রেখে গেছেন বলে পরিবারের দাবি।রোহনের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরা। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ও রোহনের বাবা ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।…

Read More

হাসপাতালে মৃতদেহ নিয়ে অবহেলার অভিযোগ, ক্ষোভে স্বাস্থ্য অধিকর্তার দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

এক আইনজীবীর মৃতদেহ হাসপাতাল থেকে হস্তান্তরকে কেন্দ্র করে চরম অবহেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরের অধিকর্তার কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়।বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, মৃতদেহ সংরক্ষণ ও পরিবারের কাছে হস্তান্তরের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে মৃতের পরিবারকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।…

Read More