Headlines

খার্চি পূজায় ২৯ বছরের ঐতিহ্য বজায় রেখে কুমার পূজা, শান্তি কালী সেবাশ্রমের অনন্য উদ্যোগ

ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও পুরাতন আগরতলার চৌদ্দ দেবতা মন্দিরে কুমার পূজা সম্পন্ন করল শান্তি কালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি। জগতের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনের কল্যাণ কামনায় আয়োজিত এই বিশেষ পূজা টানা ২৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৯৭ সাল থেকে শুরু হওয়া এই কুমার পূজার ধারাবাহিকতা…

Read More

২৭ জুলাই থেকে বিলোনিয়ায় সাঁই বাবার বাৎসরিক মহোৎসব, চার দিনব্যাপী ভক্ত মিলনের আয়োজন

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার মাইছড়া-কলাবাড়িয়ায় অবস্থিত শ্রীশ্রী সাঁই বাবা মন্দিরে আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে সাঁই বাবার বাৎসরিক মহোৎসব ও ভক্ত মিলন–২০২৬। চার দিনব্যাপী এই ধর্মীয় উৎসবকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও হাজার হাজার ভক্তের সমাগমের আশা করছেন আয়োজকরা।মহোৎসবের সূচনা হবে ২৭ জুলাই, সোমবার সন্ধ্যায় গঙ্গাআনয়ন অনুষ্ঠানের…

Read More

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরে আগরতলায় উচ্ছ্বাস, আন্দোলনরত ছাত্রছাত্রীদের আনন্দ উদযাপন

দীর্ঘদিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর আগরতলার সার্কিট হাউস এলাকায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়।আন্দোলনকারীরা দাবি করেন, তাঁদের ধারাবাহিক আন্দোলন ও গণচাপের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্তফার খবর সামনে আসতেই ছাত্রছাত্রীরা স্লোগান দেন, একে অপরকে শুভেচ্ছা জানান এবং বিজয়ের আনন্দে মেতে ওঠেন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে…

Read More

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তীতে সম্প্রীতির বার্তা, বিজেপির ‘সম্প্রীতি সংকল্প অভিযান’

সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘সম্প্রীতি সংকল্প অভিযান’। সামাজিক সম্প্রীতি, সমতা এবং মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী কিশোর…

Read More

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুর তদন্ত নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, এই ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল এবং এর প্রকৃত সত্য উদঘাটনে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত জরুরি।মানিক সরকার জানান, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে জনমনে যে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে,…

Read More

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনের বিক্ষোভ, আন্দোলনকারীদের পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলার সার্কিট হাউস এলাকায় তরুণদের আন্দোলন ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে। বিভিন্ন দাবিকে সামনে রেখে আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।শনিবার আন্দোলনরত তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঘটনাস্থলে উপস্থিত হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর সঙ্গে ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।আন্দোলনকারীদের বক্তব্য, তাদের দাবির প্রতি এখনও সন্তোষজনক সাড়া…

Read More

বিজ্ঞান-সৃজনশীলতার অনন্য মেলবন্ধন! আগরতলায় জমকালো ‘আউক্সি ইগনিট এনওএল এক্সিবিশন ২০২৬’

আগরতলার অক্সিলিয়াম গার্লস স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো “আউক্সি ইগনিট এনওএল এক্সিবিশন ২০২৬”। ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীতে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীরা বিজ্ঞান, গণিত, পরিবেশ, শিল্প ও কারুশিল্পসহ বিভিন্ন বিষয়ভিত্তিক আকর্ষণীয় মডেল, উদ্ভাবনী প্রজেক্ট এবং সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করে।…

Read More

সকাল ৮টায় খোলার কথা, ১১টাতেও বন্ধ স্কুল! মান্দাইয়ের শান্তারাম পাড়া এসবি স্কুল ঘিরে ক্ষোভ

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টায় স্কুল খোলার কথা থাকলেও সকাল ১১টা বেজে যাওয়ার পরও বন্ধ ছিল মান্দাই ব্লকের অন্তর্গত হারবাং ভিসির শান্তারাম পাড়া এসবি স্কুল। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও স্কুলের গেট খোলা হয়নি। ফলে বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা দীর্ঘ সময় বাইরে অপেক্ষা করতে…

Read More

চম্পকনগরে ৮ ঘণ্টা লরি আটকে মহাজ্যাম! জাতীয় সড়কে নাকাল হাজারো মানুষ

আসাম-আগরতলা জাতীয় সড়ক (NH-08)-এর নির্মীয়মাণ চার লেন প্রকল্পের কাজ চলাকালীন চম্পকনগরের জম্পুই চৌমুহনী এলাকায় বেহাল রাস্তার কারণে প্রায় আট ঘণ্টা ধরে একটি লরি আটকে পড়ে। এর জেরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা যায়, লরিটি কাদাযুক্ত ও বেহাল রাস্তার অংশে আটকে যাওয়ার পর একের পর…

Read More

রথযাত্রার সমাপনীতে করইলংয়ে আধ্যাত্মিক মহোৎসব, ত্রিপুরাবাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় গুরু মাতার আশীর্বাদ

জগন্নাথদেবের রথযাত্রার সমাপনী উপলক্ষে শুক্রবার ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার করইলং এলাকায় এক ভক্তিময় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপার্সন নির্মল সূত্রধরের বাসভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের ঐতিহ্যবাহী সোনার গৌরাঙ্গ পরম্পরার গুরু মাতা।গুরু মাতার আগমনকে ঘিরে সকাল থেকেই করইলংয়ে ভক্তদের ঢল নামে। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্ত সমবেত হয়ে…

Read More