Headlines

বিশালগড়ে মারুতি-বাইকের ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ২ যুবক

বিশালগড়: রবিবার সন্ধ্যায় বিশালগড়ের জাঙ্গালিয়া মহাদেব বাড়ি সংলগ্ন সড়কে মারুতি গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, সন্ধ্যার দিকে দ্রুতগতির একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে বাইকে থাকা দুই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা।…

Read Full News

শিক্ষক দিবসে ফিরল পুরনো আবেগ, প্রাক্তনীদের সম্মানে আপ্লুত শিক্ষকেরা

ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসা শিক্ষক দিবসের সেই আবেগ ও ঐতিহ্যকে ফের একবার জীবন্ত করে তুললেন গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা।মোবাইল, ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যস্ততায় শিক্ষক দিবসের উদযাপন যখন অনেকটাই আনুষ্ঠানিক হয়ে উঠছে, তখন প্রাক্তনীদের এই উদ্যোগ যেন মনে করিয়ে দিল শিক্ষক-শিষ্যের সম্পর্কের গভীরতা ও চিরন্তন বন্ধনের কথা।শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের…

Read Full News

‘কাশী বিশ্বনাথ’ থিমে ৪৮তম বর্ষের দুর্গাপূজা! খুঁটি পূজায় শুরু কুমারঘাটের ‘ইয়থ ক্লাব’-এর প্রস্তুতি

কুমারঘাট: কাঠে কড়া নাড়ছে মা দুর্গার আগমনী বার্তা। দুর্গাপূজার প্রস্তুতির সূচনালগ্নেই স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসের হাত ধরে কুমারঘাটের অন্যতম অগ্রণী পূজা আয়োজক ‘ইয়থ ক্লাব’-এর প্রাঙ্গণে সম্পন্ন হলো খুঁটি পূজা। এর মধ্য দিয়েই শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত দুর্গোৎসবের কাউন্টডাউন।খুঁটি পূজা উপলক্ষে সংবাদমাধ্যমের সামনে ক্লাবের সম্পাদক কাজল দাস, পূজা কমিটির সম্পাদক স্বরপ মিত্র তালুকদার, সভাপতি…

Read Full News

পুলিশ সুপার-জেলা শাসকের অফিসের পেছনেই মহিলাকে মারধরের অভিযোগ! কাঠগড়ায় দম্পতি

বিশ্রামগঞ্জ: খোদ পুলিশ সুপার ও জেলা শাসকের কার্যালয়ের পেছনেই এক মহিলাকে আক্রমণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বিশ্রামগঞ্জ থানা এলাকার বলে জানা গেছে।অভিযোগ, এক মহিলার উপর আচমকাই হামলা চালান সহিদ মিয়া ও তাঁর স্ত্রী। ঘটনায় মহিলা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। প্রকাশ্য এলাকায় এমন ঘটনার অভিযোগ সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে…

Read Full News

বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রসূতি ও গর্ভস্থ শিশুর মৃত্যু! ফের প্রশ্নের মুখে ঊনকোটির স্বাস্থ্যব্যবস্থা

ঊনকোটি: ফের প্রকাশ্যে এল ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র। প্রসবের আগেই মৃত্যু হলো ২৪ বছরের এক প্রসূতি মা ও তাঁর গর্ভস্থ সন্তানের। ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা পরিষেবা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ।পরিবারের অভিযোগ, দীর্ঘদিন মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রসূতি নুর জাহানারা বেগম। প্রসবের শেষ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা পাওয়া যায়নি বলে…

Read Full News

শিক্ষক প্রণাম-২০২৬: শিক্ষকদের সম্মানে রবীন্দ্র ভবনে বিশেষ অনুষ্ঠান

আগরতলা: উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত হলো “শিক্ষক প্রণাম-২০২৬” অনুষ্ঠান। শিক্ষকদের অবদান ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা, মন্ত্রী কিশোর বর্মনসহ উচ্চ শিক্ষা দপ্তরের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও তাঁদের অবদানের কথা তুলে ধরা…

Read Full News

শিক্ষায় আপস নয়, কলেজে ভাঙচুরও বরদাস্ত নয়

আগরতলা: শিক্ষার মান ও শৃঙ্খলার প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে একাধিক বেসরকারি বি.এড কলেজকে শোকজ করার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বলেন, শিক্ষাক্ষেত্রে অনিয়ম কোনওভাবেই মেনে নেওয়া হবে না।পাশাপাশি রাজ্যের বিভিন্ন কলেজে আন্দোলনের নামে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায়ও কঠোর অবস্থানের কথা জানানো…

Read Full News

🩸 রক্তদানে মানবিক উদ্যোগ, ডুকলীতে শিবিরে ৭০ জনের অংশগ্রহণ

ডুকলী, সূর্যমণিনগর: মানবিক উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করলেন সরকারি কর্মচারী এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা। সূর্যমণিনগর বিধানসভার ডুকলীর ৫১ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় ৭০ জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানা গেছে।শিবিরের উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চন্দ্র ভৌমিক, সরকারি কর্মচারী…

Read Full News

সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখিয়ে জবাব BDO-র

জোলাইবাড়ী ব্লকে ADC Village নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে সাংবাদিক সম্মেলন করলেন জোলাইবাড়ী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার নবব্রত দত্ত।রবিবার নিজের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবব্রত দত্ত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন…

Read Full News

ত্রিপাক্ষিক চুক্তি ও আসন সমঝোতা নিয়ে মুখ খুললেন রঞ্জিত দেববর্মা

ত্রিপাক্ষিক চুক্তি, রাজনৈতিক জোট এবং আসন সমঝোতা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জোটের সমীকরণ ও আসন সমঝোতার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।তাঁর বক্তব্যে উঠে আসে ত্রিপাক্ষিক চুক্তির প্রভাব, রাজনৈতিক জোটের ভবিষ্যৎ এবং আসন সমঝোতা ঘিরে বিভিন্ন দিক। তবে ঠিক কীভাবে এই সমঝোতা এগোবে, তা…

Read Full News