সাব্রুম: আসন্ন ADC নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার বিভিন্ন ADC এলাকায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক পরিস্থিতি এবং প্রার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।এদিন বিভিন্ন এলাকার প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন বিরোধী দলনেতা। পাশাপাশি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মাঠপর্যায়ে প্রচার ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেন।ADC ভোটের আগে এই মতবিনিময় কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।
