Headlines

বেআইনি পার্কিংয়ে জব্দ, বেরিয়ে এল চুরির রহস্য! মালিকের হাতে ফিরল বাইক-স্কুটি

আগরতলা শহরে বেআইনি পার্কিংবিরোধী অভিযানে জব্দ করা দুটি যানবাহন শেষ পর্যন্ত ফিরল প্রকৃত মালিকদের হাতে। জানা গেছে, গত বছরের ১২ ফেব্রুয়ারি করবুকের বিজয়রাম রিয়াং তাঁর পালসার বাইক চুরির অভিযোগ থানায় নথিভুক্ত করেছিলেন। অন্যদিকে, গত বছরের ২৫ জুলাই আগরতলার বাসিন্দা নারায়ণ আচার্য তাঁর স্কুটি চুরির অভিযোগ দায়ের করেন।সম্প্রতি আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে বহু যানবাহনের সঙ্গে এই বাইক ও স্কুটিটিও জব্দ করা হয়। পরে নথিপত্র যাচাই ও মালিকদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে জানা যায়, দু’টি যানবাহনই আসলে চুরি হয়ে গিয়েছিল।এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার আগরতলা ট্রাফিক ভবনে ট্রাফিকের ডিএসপি বিজয় দাস চুরি যাওয়া পালসার বাইক ও স্কুটিটি তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর নিজেদের যানবাহন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *