Headlines

লেফুঙ্গায় শাসক-বিরোধী শূন্য! ৫ ভিলেজ কমিটিতে তিপ্রা মথার ৩৯ প্রার্থী

ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে দেখা গেল ভিন্ন চিত্র। ব্লকের ১০টি ভিলেজ কমিটির মধ্যে এখনও পর্যন্ত শাসক বিজেপি, বিরোধী সিপিআইএম-কংগ্রেস কিংবা জোটসঙ্গী আইপিএফটির পক্ষ থেকে কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে আপাতত শাসক-বিরোধী শূন্য লেফুঙ্গা।অন্যদিকে, লেফুঙ্গা ব্লকের ৫টি ভিলেজ কমিটি থেকে তিপ্রা মথার মনোনীত মোট ৩৯ জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা…

Read Full News

মনোনয়নে বাধার অভিযোগ, বিজেপি-মথার বিরুদ্ধে বামফ্রন্টের ডেপুটেশন

বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগের প্রতিবাদে মিছিল করে পশ্চিম জেলা শাসকের দপ্তরে পৌঁছান বামফ্রন্টের কর্মী-সমর্থকরা। সেখানে ডেপুটেশন দিয়ে তাঁরা দাবি জানান, প্রত্যেক প্রার্থীকে নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ দিতে হবে।বামফ্রন্টের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া…

Read Full News

মেরিট লিস্ট প্রকাশের দাবিতে শিক্ষা ভবনে TET পরীক্ষার্থীরা

মেরিট লিস্ট দ্রুত প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন করার দাবিতে শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে সাক্ষাৎ করলেন টেট পরীক্ষার্থীরা।পরীক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তাঁদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মেরিট লিস্ট প্রকাশের পাশাপাশি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানান তাঁরা।এদিন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে পরীক্ষার্থীরা তাঁদের বিভিন্ন…

Read Full News

বাজার সংস্কার ও রাস্তা চওড়ার দাবিতে বাবুরবাজারে অবরোধ

বাজার সংস্কার এবং রাস্তা বড় করার দাবিতে কৈলাসহরের বাবুরবাজারে অবরোধ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে বাজার এলাকার পরিকাঠামোগত সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।অভিযোগ, বাজার এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় প্রতিদিনই যানজট ও চলাচলে সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। পাশাপাশি বাজারের পরিকাঠামো সংস্কারেরও দীর্ঘদিনের দাবি রয়েছে।এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে…

Read Full News

মাদক বিক্রিতে বাধা, মারধরের অভিযোগ—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

এনসিসি থানার অন্তর্গত উচ্চ আদালত সংলগ্ন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় সঞ্জীত রায়সহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।অভিযোগ, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনায় আহত সঞ্জীত রায় এনসিসি থানায় অভিযোগ দায়ের করেছেন।তবে পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পরও এখনও পর্যন্ত…

Read Full News

বিশালগড়ে মারুতি দুর্ঘটনা, আহত কলেজছাত্রীসহ ২

সোমবার সকালে বিশালগড় থানাধীন নেহাল চন্দননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি মারুতি গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন এক কলেজছাত্রীসহ দুইজন।জানা গেছে, TR04A0523 নম্বরের মারুতি গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে থাকা কলেজছাত্রী শারমিন আক্তার এবং চালক এমডি আরিফ আহত হন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা…

Read Full News

আগরতলায় অস্ত্রসহ বিহারের ২ যুবক গ্রেপ্তার, চাঞ্চল্য

গোপন সূত্রের খবরের ভিত্তিতে আগরতলায় বড়সড় অস্ত্র উদ্ধারে সাফল্য পেল পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ বাহিনী। শালবাগান এলাকায় অভিযান চালিয়ে বিহারের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে দুইটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার অভিযান চালিয়ে এই সাফল্য মেলে।সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি…

Read Full News

উদয়পুরে স্পা সেন্টার ঘিরে চাঞ্চল্য, আটক ৩

ধর্মনগরের পর এবার উদয়পুরের রাজাবাগ এলাকায় একটি স্পা সেন্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই স্পা সেন্টারের আড়ালে কথিত অবৈধ কার্যকলাপ চলছিল।রবিবার সন্ধ্যারাতে কয়েকজন যুবক স্পা সেন্টারে প্রবেশ করার পর সেখানে আপত্তিকর কার্যকলাপ চলছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়। স্থানীয়দের দাবি, কয়েকজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।পরে খবর দেওয়া হয় পুলিশকে।…

Read Full News

হোটেলে বিজেপি-মথা বৈঠক, জোটের অন্দরে গুরুত্বপূর্ণ আলোচনা

বেসরকারি একটি হোটেলে বিজেপি ও তিপ্রা মথার শীর্ষ নেতাদের মধ্যে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, টিংকু রায়, সুশান্ত চৌধুরী এবং বিপিন দেববর্মা।অন্যদিকে, তিপ্রা মথার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বৃষকেতু দেববর্মা, রোনিয়াল দেববর্মাসহ দলের অন্যান্য নেতারা।বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা…

Read Full News

“করুণা নয়, চাই সমান অধিকার”—ত্রিপুরায় প্রতিবন্ধী অধিকার মঞ্চের সম্মেলনে জোরালো বার্তা

আগরতলা: “করুণা নয়, চাই সমান অধিকার”—এই দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের ৩য় ত্রি-বার্ষিক সম্মেলন। দশরথ মেমোরিয়াল হলে আয়োজিত এই সম্মেলনে প্রতিবন্ধী নাগরিকদের অধিকার, সমান সুযোগ, প্রবেশগম্যতা, মর্যাদা ও ব্যক্তি স্বাধীনতার বিষয়গুলি গুরুত্ব পায়।সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী সহ সংগঠনের নেতৃত্ব, প্রতিনিধি ও সদস্যরা।বক্তারা…

Read Full News