Headlines

সোনামুড়ায় ড্রাগ পেটলার গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মাদক রাখার খালি কন্টেইনার

সোনামুড়া থানার পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে নগদ ১৫,৯৩০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশের দাবি, উদ্ধার হওয়া টাকাটি মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে। এছাড়াও তাঁর কাছ থেকে মোট ৩০টি খালি কন্টেইনার উদ্ধার করা হয়েছে, যেগুলি…

Read Full News

তিনদলীয় জোটে আসন সমঝোতা, দিল্লি থেকে ফিরেই বড় বার্তা মুখ্যমন্ত্রীর

দিল্লি সফর শেষে রাজ্যে ফিরে তিনদলীয় জোট নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আসন সমঝোতার ভিত্তিতেই তিনদলীয় জোট গড়ে উঠছে বলে জানিয়েছেন তিনি।দিল্লি থেকে ফেরার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জোটের রূপরেখা নিয়ে প্রয়োজনীয় আলোচনা চলছে বলেও…

Read Full News

অবরোধ ও বিরোধীদের নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কী বললেন মানিক সাহা?

আত্মসমর্পণকারী এনএলএফটি সদস্যদের রাস্তা অবরোধকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অবরোধের জেরে সাধারণ মানুষের দুর্ভোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। একইসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যেও বার্তা দেন তিনি।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই…

Read Full News

৭৯৯ টাকার কেনাকাটায় লাকি কুপন, দুর্গাপূজায় গৌরী শঙ্কর বস্ত্রালয়ের জমজমাট অফার!

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে আগরতলার মসজিদ রোডস্থিত গৌরী শঙ্কর বস্ত্রালয়। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পূজা অফারের উদ্বোধন করা হয়।অফারের আওতায় ৭৯৯ টাকা কেনাকাটায় মিলবে একটি লাকি কুপন। লাকি ড্র-এর মাধ্যমে প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ২৫ হাজার টাকা এবং তৃতীয়…

Read Full News

গান্ধীগ্রামে মর্মান্তিক পরিণতি, নেপাল মুন্ডার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

গান্ধীগ্রাম এলাকায় মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে নেপাল মুন্ডা নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, জলে ডুবে তিনি গুরুতর অবস্থায় পড়েন।ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত…

Read Full News

ভিলেজ কমিটির মনোনয়ন কভার করতে গিয়ে মাটিতেই সাংবাদিকরা, লালজুড়িতে অব্যবস্থার অভিযোগ!

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া কভার করতে গিয়ে অব্যবস্থার অভিযোগ তুলেছেন সাংবাদিকরা। লালজুড়ি আরডি ব্লকে ন্যূনতম সুযোগ-সুবিধা না থাকায় মাটিতে বসেই সংবাদ সংগ্রহ করতে হয়েছে বলে অভিযোগ তাঁদের।সাংবাদিকদের দাবি, গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রক্রিয়া কভার করতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বসার জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়নি। প্রচণ্ড গরমের মধ্যেও পানীয় জলের ব্যবস্থা…

Read Full News

অবরোধ-রেল বিপর্যয়ে ধর্মনগরে যাত্রী দুর্ভোগ, ব্যাহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও!

অবরোধের পাশাপাশি রেললাইনে ধসের জেরে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের যাত্রীরা। ধর্মনগর রেল স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী। ব্যাহত হয়েছে শিয়ালদহ–সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরিষেবাও।জানা গেছে, শিয়ালদহ থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর পর্যন্ত এসে থেমে যায়। আগরতলা, তেলিয়ামুড়া, উদয়পুর, সাব্রুম-সহ ত্রিপুরার বিভিন্ন এলাকার যাত্রীরা ধর্মনগরে নেমে পড়লেও পরবর্তী সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।অন্যদিকে,…

Read Full News

নাচে-গানে মিছিল, লেফুঙ্গায় ৫ ভিসিতে তিপ্রা মথার ৩৮ প্রার্থীর মনোনয়ন

দীর্ঘ প্রায় ১০ বছর পর এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার লেফুঙ্গা ব্লকের ১০টি ভিসির মধ্যে ৫টি ভিসিতে তিপ্রা মথা মনোনীত মোট ৩৮ জন প্রার্থী মিছিল করে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।নাচে-গানে মিছিল করে প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যান। এ সময় উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার…

Read Full News

পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার, পশ্চিম জেলায় ভিডিওদের সঙ্গে কমিশনের বৈঠক

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন ব্লকের ভিডিওদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ে।রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের ড. পি. কে. চক্রবর্তী-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। বৈঠকে বিভিন্ন ব্লকের নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার…

Read Full News

নমিনেশন দিয়ে ফেরার পথে তিপ্রা মথার প্রার্থী-সমর্থকদের উপর হামলার অভিযোগ!

হেজামারা ব্লকের খোয়াই চৌমুহনী এলাকায় অবরোধস্থল দিয়ে যাওয়ার চেষ্টা ঘিরে তিপ্রা মথার প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে অবরোধকারীদের একাংশের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।তিপ্রা মথার অভিযোগ, নমিনেশন জমা দিয়ে ফেরার পথে প্রার্থী ও সমর্থকদের অবরোধস্থল অতিক্রম করতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে অন্য পথ দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তা…

Read Full News