Headlines

অটল মার্কেটে চুরির চেষ্টা, হাতেনাতে ধরা পড়ে গণধোলাই সন্দেহভাজন চোরের

শান্তিরবাজার, ২২ জুন: শান্তিরবাজারের অটল মার্কেট এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হল এক সন্দেহভাজন চোর। পরে খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অটল মার্কেটে দাঁড়িয়ে থাকা একটি টমটম গাড়িকে লক্ষ্য করে নজর রাখছিল ওই ব্যক্তি। অভিযোগ, এর আগেও গাড়িটির ড্যাশবোর্ড ভেঙে টাকা চুরির চেষ্টা করা হয়েছিল। রবিবার বিকেলে আবারও একইভাবে গাড়ির ড্যাশবোর্ড ভেঙে টাকা হাতানোর চেষ্টা করলে গাড়ির মালিক তাকে হাতেনাতে ধরে ফেলেন।মালিকের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে একই দিনে এলাকায় একাধিক চুরির ঘটনা সামনে আসায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এলাকায় আরও কার্যকর টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *