Headlines

অফিস লেন অপহরণ মামলায় বড় সাফল্য! পশ্চিম থানার জালে ধরা পড়ল মাস্টারমাইন্ড

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা অপহরণ মামলার তদন্তে বড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। মামলার মূল ষড়যন্ত্রকারী তথা ‘মাস্টারমাইন্ড’কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) দেবপ্রসাদ রায়।শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ঘটনার পর থেকেই পশ্চিম থানার পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র ধরে অভিযান চালিয়ে অবশেষে অপহরণ কাণ্ডের মূল পরিকল্পনাকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।তিনি আরও জানান, অপহরণের পেছনের উদ্দেশ্য এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত ধৃতের পরিচয় ও কিছু তথ্য প্রকাশ করা হচ্ছে না। অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে।রাজধানীর বহুল আলোচিত এই অপহরণ মামলায় পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তবে গোটা ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *