Headlines

অষ্টম বেতন কমিশনের নীরবতায় ক্ষোভ! পেনশন বৈষম্যের প্রতিবাদে আগরতলায় পেনশনারদের মহাকনভেনশন

ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশন, ত্রিপুরা স্টেটের উদ্যোগে কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন পুনর্বিন্যাস এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ১৪ জুন, ২০২৬ রবিবার এক গুরুত্বপূর্ণ কনভেনশনের আয়োজন করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ঘোষিত অষ্টম বেতন কমিশন এখনও পর্যন্ত অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্বিন্যাসের বিষয়ে কোনও কার্যকর ভূমিকা গ্রহণ করেনি। অপরদিকে, ২০২৫ সালের অর্থ বিলে অন্তর্ভুক্ত “ভেলিডেশন অ্যাক্ট”-এর মাধ্যমে পুরনো ও নতুন পেনশনারদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের প্রায় ৬৯ লক্ষ পেনশনারের বিভিন্ন সংগঠন গত এক বছর ধরে ধারাবাহিকভাবে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। ত্রিপুরাতেও ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের উদ্যোগে একাধিক গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই আন্দোলনেরই ধারাবাহিকতায় আগামী ১৪ জুন, ২০২৬ তারিখে বেলা ১১টা থেকে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে একটি কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব পেনশনার্স অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল দ্বিজেন্দ্র কুমার দেবনাথ।সংগঠনের কনভেনার ড. ভূপাল চন্দ্র সিনহা এবং সভাপতি নির্ণয় সিন্ধু দেব রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বৃহত্তর স্বার্থে এই কনভেনশনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংবাদমাধ্যমের মাধ্যমে জনসাধারণের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার আবেদনও জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *