Headlines

আগরতলায় প্রফেশনাল ফটোগ্রাফারের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য আড়ালিয়া দত্তপাড়ায়

নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইরাজধানী আগরতলার আড়ালিয়া দত্তপাড়া এলাকায় এক প্রফেশনাল ফটোগ্রাফারের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম শুভম দেবনাথ (৩১)।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শুভম দেবনাথকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই স্পষ্ট হবে।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুভম দেবনাথ পেশায় একজন পরিচিত প্রফেশনাল ফটোগ্রাফার ছিলেন বলে জানা গেছে। পুলিশ ঘটনার সবদিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *