Headlines

৭ দফা দাবিতে মেলাঘরে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুটেশন, সিডিপিওর কাছে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি | মেলাঘর | ২৭ জুলাইবিভিন্ন পরিষেবা ও আর্থিক সুযোগ-সুবিধার দাবিতে সোমবার মেলাঘর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (সিডিপিও) প্রবাল কান্তি বর্মনের কাছে ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন মেলাঘর এলাকার অঙ্গনওয়াড়ি কর্মীরা।ডেপুটেশনে কর্মীরা দাবি জানান, স্মার্টফোনের জন্য মাসিক ₹৩০০ রিচার্জ ভাতা প্রদান করতে হবে। বিকল্প হিসেবে এক বছরের মোবাইল রিচার্জের সম্পূর্ণ ব্যয় দপ্তরের পক্ষ থেকে বহনেরও দাবি তোলেন তাঁরা।এছাড়াও প্রতি মাসে নিয়মিত ফিডিং বিল প্রদান, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ফিডিং রেট বৃদ্ধি, কনটিনজেন্সি বিল ও পোশাকের (শাড়ি) ভাতা প্রদান, সরকারি কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা (ডিএ) চালু এবং প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ₹১০ হাজার করে তহবিল বরাদ্দের দাবি জানানো হয়।সিডিপিও প্রবাল কান্তি বর্মন কর্মীদের বক্তব্য শোনার পর জানান, তাঁদের দাবিগুলির যৌক্তিকতা রয়েছে এবং বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।ডেপুটেশনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন সমস্যার মধ্যে কাজ করছেন। তাই সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত তাঁদের ন্যায্য দাবিগুলি বাস্তবায়নের আবেদন জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *